Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পোষ্যের থেকে মানুষের শরীরে নোভেল করোনাভাইরাস সংক্রমণের ভয় নেই, আশ্বাস দিলেন চিকিৎসক

দ্য ওয়াল ব্যুরো: পোষ্যদের থেকে মানুষের করোনা-সংক্রমণ হয়, এমন কোনও তথ্য বা গবেষণালব্ধ প্রমাণ কোথাও মেলেনি এখনও পর্যন্ত।-- এমনটাই নিশ্চিত করলেন এইমস-এর ডিরেক্টর ডক্টর রণদীপ গুলেরিয়া। এএনআই জানায়, ডক্টর গুলেরিয়া বলেন, "করোনাভাইরাস মানুষ এবং প

পোষ্যের থেকে মানুষের শরীরে নোভেল করোনাভাইরাস সংক্রমণের ভয় নেই, আশ্বাস দিলেন চিকিৎসক

শেষ আপডেট: 13 April 2020 02:30

দ্য ওয়াল ব্যুরো: পোষ্যদের থেকে মানুষের করোনা-সংক্রমণ হয়, এমন কোনও তথ্য বা গবেষণালব্ধ প্রমাণ কোথাও মেলেনি এখনও পর্যন্ত।-- এমনটাই নিশ্চিত করলেন এইমস-এর ডিরেক্টর ডক্টর রণদীপ গুলেরিয়া। এএনআই জানায়, ডক্টর গুলেরিয়া বলেন, "করোনাভাইরাস মানুষ এবং পশুপাখি-- উভয়ের দেহেই থাকতে পারে। কিন্তু পশুদের দেহ থেকে কোভিড ১৯ অসুখ ছড়াচ্ছে, এমন কোনও তথ্যপ্রমাণ কোথাও নেই। মানুষের শরীর থেকে মানুষের শরীরেই এই ভাইরাসের সংক্রমণ ঘটে।" তিনি আরও বলেন, "মার্স অর্থাৎ মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম এবং সার্স অর্থাৎ সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম অসুখের ভাইরাস যেমন পশুর শরীর থেকে মানুষের শরীরে প্রবেশ করেছিল, নোভেল করোনাভাইরাস তেমনটা নয়। এটা শুধু মানুষের থেকেই মানুষের দেহে ছড়ায়। পোষ্যদের দেহ থেকে মানুষের দেহে ছড়ানোর সম্ভাবনা প্রায় শূন্য। তাই করোনা মহামারীতেও বাড়িতে পোষ্য থাকা একেবারেই নিরাপদ।" বস্তুত, করোনা-মহামারীতে পোষ্যদের নিয়ে অনেক ভীতি ও গুজব ছড়িয়েছে। একসময়ে শোনা গেছিল, চিনের করোনা বিধ্বস্ত উহান শহরে মানুষের মধ্যে সংক্রমণ ঘটছে পশুদের থেকে, এই গুজব শুনে বহু মানুষ তাঁদের পোষ্যদের জানলা দিয়ে ছুড়ে ফেলে দিয়েছিলেন। অসংখ্য অবোলা প্রাণী মারা গেছিল সে সময়ে। অথচ এমন কোনও তথ্য বিজ্ঞানীরা পাননি, যে পশুর দেহ থেকে মানুষের শরীরে সংক্রামিত হয় নোভেল করোনাভাইরাস। সেই কথা মাথায় রেখেই ভারতের পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই আগেভাগে সাধারণ মানুষকে সাবধান করে দিলেন এইমসের চিকিৎসক।

```