Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বারাসত সরকারি হাসপাতালের ভ্যাটে মানুষের দেহাংশ! প্রশ্নের মুখে কর্তৃপক্ষ

কার গাফিলতিতে দেহাংশের প্যাকেট ভ্যাটে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতাল সুপার।

 বারাসত সরকারি হাসপাতালের ভ্যাটে মানুষের দেহাংশ! প্রশ্নের মুখে কর্তৃপক্ষ

বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।

শেষ আপডেট: 14 November 2024 16:27

দ্য ওয়াল ব্যুরো: ময়লা ফেলার ভ্যাটে মানুষের দেহাংশ! ঘটনার জেরে প্রশ্নের মুখে বারাসতের সরকারি হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা।

বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে আসা রোগীর পরিজনদের নজরে আসে বিষয়টি। ভ্যাটে মানুষের দেহাংশ ঘিরে শোরগোল তৈরি হয়। প্রথমে অনেকে ভেবেছিলেন, সদ্যোজাতর দেহ। পরে দেখা যায়, সদ্যোজাত নয়, পূর্ণ বয়স্ক মানুষের দেহাংশ। কীভাবে তা ভ্যাটে এল, তা নিয়ে শোরগোল তৈরি হয়েছে।

যদিও বারাসাত মেডিকেল কলেজের এমএসভিপি অভিজিৎ সাহা জানিয়েছেন, চিকিৎসক পড়ুয়ারা পড়াশোনার কাজে ওই দেহাংশ ব্যবহার করেছিলেন। পরে তা নির্দিষ্ট প্যাকেটে ভরে রাখাও হয়ে গিয়েছিল। পরের দিন সেই প্যাকেট নিয়ে যাওয়ার কথা ছিল বর্জ্য (দেহাংশ) সংগ্রহের দায়িত্বপ্রাপ্ত সংস্থার।

তারই আগে কোনওভাবে ওই দেহাংশের প্যাকেট ভ্যাটে কীভাবে এল, তা নিয়ে প্রশ্ন উঠছে। কার গাফিলতিতে দেহাংশের প্যাকেট ভ্যাটে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতাল সুপার।


```