Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

উত্তরবঙ্গে 'রেকর্ড' ভিড়! হোম স্টে-তে তিল ধারণের জায়গা নেই, ৯ মাসে ৭ লাখেরও বেশি পর্যটক

কয়েক বছর ধরে দার্জিলিঙ সংলগ্ন বেশকিছু 'অফ বিট' ডেস্টিনেশনের চাহিদা বেড়েই চলেছে। আর এবার পরিসংখ্যান বলছে 'অফবিট স্পট' ও দার্জিলিঙে রেকর্ড ভিড় হয়েছে।

উত্তরবঙ্গে 'রেকর্ড' ভিড়! হোম স্টে-তে তিল ধারণের জায়গা নেই, ৯ মাসে ৭ লাখেরও বেশি পর্যটক

শেষ আপডেট: 8 January 2024 18:26

দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গ জুড়ে এখন অজানা ডেস্টিনেশনের ছড়াছড়ি। চিরাচরিত দীপুদা-র দা অর্থাৎ দার্জিলিংয়ের সঙ্গে কালিম্পং, কার্শিয়াং ছেড়ে আজকাল এই সব অফবিট জায়গায় আগ্রহ বাড়ছে পর্যটকদের। যেখানে শহরের কোলাহল থেকে নিরিবিলিতে কয়েক দিন কাটানো যায় পাহাড়ের কোলে। চারদিক ঘন সবুজ জঙ্গলে ঘেরা আস্তানায় সূর্যোদয়ে কাঞ্চনজঙ্ঘার মায়াবী দৃশ্যে ভাঙে ঘুম। তাই তো কয়েক বছর ধরে দার্জিলিঙ সংলগ্ন বেশকিছু 'অফ বিট' ডেস্টিনেশনের চাহিদা বেড়েই চলেছে। আর এবার পরিসংখ্যান বলছে 'অফবিট স্পট' ও দার্জিলিঙে রেকর্ড ভিড় হয়েছে।

সরকারি তথ্য বলছে, গত ৯ মাসে দার্জিলিঙে পা রেখেছেন ৭ লাখ ৩৩ হাজারেরও বেশি মানুষ। তার মধ্যে একটা অংশ স্থানীয় মানুষজন হলেও বাইরের পর্যটকের সংখ্যা কোনওভাবেই পাঁচ লাখের কম নয়। এরই মধ্যে বিদেশি এসেছেন প্রায় হাজার পাঁচেক। দার্জিলিং এবং কালিম্পং মিলিয়ে সরকারের মোট পাঁচটি অতিথি আবাসের কোনওটাতেই কোনও পর্যটকদের জন্য ঘর খালি নেই। উত্তরবঙ্গের আনাচে কানাচে প্রায় ৮০০ হোটেল ও লজ রয়েছে। প্রায় হাজার তিনেক হোম স্টে রয়েছে। কিন্তু সর্বত্রই ভিড়ের ছবিটা একই। 

চাহিদার সঙ্গে তাল মিলিয়ে দার্জিলিঙ সংলগ্ন এলাকাগুলিতে দিনকেদিন বাড়ছে হোম স্টে। আসলে একদিকে যেমন হোম স্টে-তে শান্ত পরিবেশে পর্যটকেরা নিজেদের মতো করে থাকার সুযোগ পান, তেমনই পাঁচতারা হোটেলের বিলাসিতার বদলে রয়েছে ঘরের খাবারের সঙ্গে হোম স্টে-র মালিকদের অতিথি আপ্যায়নের আন্তরিকতা। তাই তো ঘুম স্টেশন থেকে যাওয়ার পথে লামাহাট্টা, পাহাড়ি জনপদ লেপচা জগৎ, ঋষিখোলা, কার্শিয়াংয়ের মংপু বা কালিম্পংয়ের পেডং, আরিতার, ইচ্ছে গাঁ, সিলারি গাঁও-এ আগের চেয়ে অনেকটাই ভিড় বেড়েছে। একইভাবে তাকদা, তিনচুলে, চারখোল, কোলাখাম বা সিটংয়ের চিত্রটাও প্রায় একই। এক্ষেত্রে চলতি মাসে ভিড় এমনটাই থাকবে বলে আশা পর্যটন ব্যবসায়ীদের।

ডিসেম্বরে বড়দিনের সময়ে কোথাওই তিল ধারণের জায়গা ছিল না। গোটা জানুয়ারি মাসেও এই হোম স্টেগুলিতে জায়গা পাওয়া মুশকিল। চলতি সপ্তাহেও ১২, ১৩ ও ১৪ তারিখ পর পর ছুটি। এরপর জানুয়ারি মাসের ২৩ ও ২৬ তারিখের আশেপাশে কয়েকদিন ছুটি নিলেই ফের টুক করে বেরিয়ে আসার সুযোগ রয়েছে। কিন্তু সমস্যা হল জানুয়ারি মাসে বেশিরভাগ হোম স্টে-তে ঘর খালি নেই। এমনকী ফেব্রুয়ারি পর্যন্তই রয়েছে বুকিংয়ের চাহিদা। 

জানা গিয়েছে, রাজ্য সরকারের পর্যটন দফতর সম্প্রতি হোম স্টেগুলির জন্য বেশ কিছু পদক্ষেপ করেছে। যেমন স্থানীয় গাইডদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তেমনই ট্রান্সপোর্ট সংস্থার কর্মীদেরও প্রশিক্ষণ দিয়ে পর্যটক-বান্ধব করে তোলা হয়েছে। যাঁরা হোম স্টে চালান, তাঁরাও যাতে আরও ভালোভাবে আতিথি আপ্যায়ন করতে পারেন, সেই বিষয়েও দেওয়া হয়েছে প্রশিক্ষণ।


```