Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ডানকুনির তেল তৈরির কারখানা জ্বলছে দাউদাউ করে, আগুন নেভাতে হিমশিম খেলেন দমকল কর্মীরা

কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।

 ডানকুনির তেল তৈরির কারখানা জ্বলছে দাউদাউ করে, আগুন নেভাতে হিমশিম খেলেন দমকল কর্মীরা

শেষ আপডেট: 11 December 2023 23:28

দ্য ওয়াল ব্যুরো: ডানকুনির এক তেল তৈরির কারখানায় আচমকাই আগুন লেগে যায়। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের।

জানা গেছে, সোমবার রাত ৮টা নাগাদ ডানকুনির চাকুন্দির চাড্ডা কমপ্লেক্সের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই কারখানায় তিল থেকে তেল তৈরি হত। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ছুটে আসেন কমপ্লেক্সের অন্যান্য কারখানার কর্মীরা। তাঁরাই প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। পরে আরও দু'টি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীদের।

দমকল সূত্রে খবর, কারখানার মধ্যে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ রয়েছে। তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়িয়েছে। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে, তা এখনই বলতে পারছেন না দমকল কর্মীরা। আশার কথা এই যে, সেইসব কারখানায় কাজ হচ্ছিল না, তাই ভেতরে কর্মীরা ছিলেন না। ফলে হতাহতের কোনও খবর এখনও মেলেনি। এই অগ্নিকাণ্ডের জেরে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।  


```