রাফায়েল রায় নিয়ে অবাক করা টুইট রাহুলের
দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে রাফায়েল নিয়ে রায় স্পষ্টভাবেই গিয়েছে মোদী সরকারের পক্ষে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ পরিষ্কার জানিয়ে দেন, রাফায়েল নিয়ে সিবি আই তদন্তের দরকার নেই। বিচারপতিদের বেঞ্চে প
শেষ আপডেট: 14 November 2019 11:22
দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে রাফায়েল নিয়ে রায় স্পষ্টভাবেই গিয়েছে মোদী সরকারের পক্ষে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ পরিষ্কার জানিয়ে দেন, রাফায়েল নিয়ে সিবি আই তদন্তের দরকার নেই। বিচারপতিদের বেঞ্চে প্রধান বিচারপতি বাদে ওপর দুই সদস্য ছিলেন বিচারপতি এ কে কল এবং বিচারপতি কেএম জোশেফ। এর পরেই প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর এক অবাক করা টুইট প্রকাশ্যে আসে।
রাহুল লিখেছেন, সুপ্রিম কোর্টের বিচারপতি জোশেফ রাফায়েল কেলেংকারি নিয়ে তদন্তের বিরাট সুযোগ করে দিয়েছেন। এখনই পুরোদমে তদন্ত শুরু হওয়া উচিত। একটি যৌথ সংসদীয় কমিটিরও বিষয়টি নিয়ে তদন্ত করা উচিত।
https://twitter.com/RahulGandhi/status/1194930414894215174
বৃহস্পতিবারই সুপ্রিম কোর্ট রাহুলকে তিরস্কার করে বলেছে, তাঁর আরও সতর্ক হয়ে মন্তব্য করা প্রয়োজন। কিন্তু তিনি কীভাবে বলছেন যে, বিচারপতি যোশেফ রাফায়েল নিয়ে তদন্তের সুযোগ করে দিয়েছেন তা এখনও জানা যায়নি।