Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শুধু কলকাতার শ্রীভূমি নয়, মহালয়ার রাতে ভিড়ে বেসামাল কল্যাণীর মণ্ডপও!

আরজি করের প্রতিবাদের মধ্যে যারা ভাবছিলেন যে মানুষ হয়তো এবার উৎসব করবে না, তাদের ধারণা বদলে দিয়েছে শ্রীভূমির ভিড়ের ছবি।

শুধু কলকাতার শ্রীভূমি নয়, মহালয়ার রাতে ভিড়ে বেসামাল কল্যাণীর মণ্ডপও!

কল্যাণীর আইটিআই মোড়ের পুজো

শেষ আপডেট: 2 October 2024 23:44

দ্য ওয়াল ব্যুরো: মহালয়ার সন্ধেবেলা কলকাতার শ্রীভূমির ছবি দেখে অনেকেই অবাক হয়েছেন। আরজি করের প্রতিবাদের মধ্যে যারা ভাবছিলেন যে মানুষ হয়তো এবার উৎসব করবে না, তাদের ধারণা বদলে দিয়েছে শ্রীভূমির ভিড়ের ছবি। তবে শুধু কলকাতা নয়, জেলার মণ্ডপেও মহালয়ার দিন দেখা গেল বেসামাল ভিড়। নদিয়ার কল্যাণীর আইটিআই মোড়ের পুজোতে উপচে পড়েছে মানুষের ঢল। 

আরজি কর কাণ্ডের মধ্যে অনেকেই 'উৎসবে ফিরব না' বলে বার্তা দিচ্ছিলেন। কিন্তু বুধবার কলকাতা এবং কল্যাণীতে যে ছবি ধরা পড়ল তা সম্পূর্ণ উল্টো কথাই বলে। প্রতিবাদের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন 'উৎসবে ফেরার' বার্তা দিয়েছিলেন তখন তাঁর সেই মন্তব্য নিয়ে বিতর্ক হয়। আন্দোলনকারীদের একাংশ ছিছিক্কার করেছিল। আমজনতার একটা অংশও দাবি করেছিল, এবার পুজো হলেও 'উৎসব' হবে না। মহালয়ার দিন সেই প্রমাণ দিচ্ছে না।

 

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও শেয়ার করা হয়েছে তাতে লেখা হয়েছে, ''দুর্গাপুজোকে বয়কট করার যে ডাক উঠেছিল তা শুধু শহরের নয়, জেলার মানুষও প্রত্যাখ্যান করেছেন। মহালয়ায় রাত ৮টা নাগাদ নদিয়ার কল্যাণীর আইটিআই মোড়ের পুজো মণ্ডপের এই অবস্থা।'' প্রসঙ্গত, বুধবারই রাজ্যের বিভিন্ন জেলায় কয়েক'শ পুজোর উদ্বোধন হয়েছে। এর মধ্যে মমতা বন্দ্যেপাধ্যায় একাই ৪০০টি পুজোর উদ্বোধন করেন। 

কলকাতার পুজো মণ্ডপের মধ্যে রয়েছে হাতিবাগান, সেলিমপুর পল্লী, বাবুবাগান, ৯৫ পল্লী, যোধপুর পার্ক, চেতলা অগ্রনী। চেতলার ওই পুজোতেই মা দুর্গার চোখ আঁকেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়ার দিনই মমতা 'কেন পুজো করব, কেন উৎসব?'-এই প্রশ্নের ব্যাখ্যা দিয়েছেন। তাঁর কথায়, ''কথাতেই আছে ১২ মাসে ১৩ পার্বণ।  আমরা সব কাজ করি, ধর্ম কর্মও মানি। সব ধর্ম সমন্বয়, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। আমরা সেটাই করে থাকি, সবাইকে নিয়ে চলার মধ্যে একটা প্রাণ আছে।''


```