Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

মানবাধিকার কর্মীদের হাতে কামড়েছে পুলিশ! বইমেলাকে কেন্দ্র করে উত্তেজনা, থানা ঘেরাও

যে ১৪ জনকে আটক করা হয়েছে তাদের মধ্যে ২ জন ইতিমধ্যে গ্রেফতার। 

মানবাধিকার কর্মীদের হাতে কামড়েছে পুলিশ! বইমেলাকে কেন্দ্র করে উত্তেজনা, থানা ঘেরাও

শেষ আপডেট: 30 January 2024 12:53

দ্য ওয়াল ব্যুরো: বইমেলাকে কেন্দ্র করে অশান্তির ঘটনা। বইমেলা প্রাঙ্গণে মিছিল নিয়ে বেরলে, পুলিশ বাধা দেয় বলে অভিযোগ উঠছে। শুধু তাই নয়, ১৪ জনকে পুলিশ আটকও করে বলে খবর। সেই নিয়ে থানা ঘেরাও করে চলছে বিক্ষোভ। 

জানা গেছে, পুলিশের বিরুদ্ধে ডেপুটেশন জমা দিতে যাওয়াকে ঘিরেই অশান্তির সূত্রপাত। এ নিয়ে বিধাননগর উত্তর থানার তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে খবর, যে ১৪ জনকে আটক করা হয়েছে তাদের মধ্যে ২ জন ইতিমধ্যে গ্রেফতার হয়েছে। 

ঘটনার সূত্রপাত রবিবার। লিফলেট বিলি করা নিয়ে বইমেলা চত্বর থেকে কয়েক জনকে আটক করা হয়। সেই ঘটনার প্রতিবাদে সোমবার বইমেলায় একাধিক মানবাধিকার এবং গণ সংগঠনের উদ্যোগে মিছিল বেরোয়। কিন্তু অভিযোগ, সেই মিছিলে পুলিশ বাধা দেয়। শুধু তাই নয়, এক মানবাধিকার কর্মীর হাতে পুলিশ কামড়ে দিয়েছে বলেও দাবি করা হয়েছে।

রবিবারের ঘটনার প্রতিবাদে গিল্ড কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন জমা দেওয়ার সিদ্ধান্ত নেন মানবাধিকার এবং গণ সংগঠনের সদস্যরা। সেই মত সোমবার বইমেলা প্রাঙ্গণে মিছিল বের করা হয়। মিছিল করে গিয়ে ডেপুটেশন জমা দেওয়া হবে বলে ঠিক ছিল। কিন্তু গোড়াতেই পুলিশ ওই মিছিল আটকে দেয় বলে অভিযোগ। 

শুধু তাই নয়, দুই পক্ষের মধ্যে ব্যাপক ধস্তাধস্তিও হয়। এর পর বিক্ষোভকারীদের মধ্যে থেকে ১৪ জনকে আটক করে বিধাননগর উত্তর ধানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের এমন পদক্ষেপে বইমেলা প্রাঙ্গণ থেকে সটান বিধাননগর উত্তর থানায় পৌঁছে যান বিক্ষোভকারীরা। থানা ঘেরাও করে রাতভর সেখানে বিক্ষোভ দেখান তাঁরা। 

বিক্ষোভকারীরা জানিয়েছেন, দীর্ঘক্ষণ থানায় বসিয়ে রেখে আটক হওয়া ১৪ জনের মধ্যে ১২ জনকে ছেড়ে দেয় পুলিশ। এখনও দু'জন থানাতেই রয়েছেন। গ্রেফতার করা হয়েছে তাঁদের। 


```