Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তিলজলার গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, আগুন নেভাতে গিয়ে গুরুতর জখম দমকল কর্মীরা!

কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। 

তিলজলার গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, আগুন নেভাতে গিয়ে গুরুতর জখম দমকল কর্মীরা!

প্রতীকী ছবি

শেষ আপডেট: 13 November 2023 23:21

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ কলকাতার তিলজলা এলাকার একটি বন্ধ গোডাউনে আচমকাই আগুন লেগে যায়। সোমবার সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। দমকলের পাঁচটি ইঞ্জিন প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে গোডাউনের একটি দেওয়াল ভেঙে আহত হন দুইজন দমকল কর্মী। 

স্থানীয় সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় তিলজলার ওই বন্ধ গোডাউনে আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর দেওয়া হয় দমকলকে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন দমকলকর্মীরা। 

এলাকার বাসিন্দাদের কথায়, ওই গোডাউনটি দীর্ঘদিন বন্ধ হয়ে পড়ে ছিল। ওই গোডাউনের মধ্যে বিপুল পরিমাণে শুকনো কাঠ মজুত ছিল। এছাড়াও রবার জাতীয় জিনিসও ছিল গোডাউনের মধ্যে। সেই কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

আগুন লাগার সঙ্গে সঙ্গেই তা নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রাই। কারখানার উল্টোদিকের বাড়ির ছাদ থেকে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তারপর ঘটনাস্থলে এসে পৌঁছন দমকল কর্মীরা ও পুলিশ। 

প্রথমে দমকলের দু'টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা শুরু করে। কিন্তু হাওয়া বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছিল দমকল কর্মীদের। পরে আরও তিনটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। আগুন নেভানোর সময় গোডাউনের একটি দেওয়াল ভেঙে পড়ে। আহত দুই দমকল কর্মীর মধ্যে একজনের জখম গুরুতর। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। 


```