Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

HS Result 2025: উচ্চ মাধ্যমিকে জেলার জয়জয়কার, শীর্ষে পূর্ব মেদিনীপুর, সেরা দশে হুগলির ১৪

প্রতিবারের মতো এবারও ফলাফলে কলকাতা থেকে টেক্কা দিল জেলা।

 HS Result 2025: উচ্চ মাধ্যমিকে জেলার জয়জয়কার, শীর্ষে পূর্ব মেদিনীপুর, সেরা দশে হুগলির ১৪

ফাইল ছবি।

শেষ আপডেট: 7 May 2025 16:43

দ্য ওয়াল ব্যুরো: প্রতিবারের মতো এবারও ফলাফলের নিরিখে উচ্চ মাধ্যমিকে (HS Result 2025) কলকাতাকে টেক্কা দিল জেলা। প্রথম দশে মোট ৭২ জন পড়ুয়ার মধ্যে ৬৮ জনই জেলার। মেধা তালিকায় কলকাতার মাত্র চারজন! সেরা দশের মধ্যে হুগলি থেকে রয়েছেন ১৪ জন পড়ুয়া।

অন্যান্যবারের মতো এবারেও শীর্ষস্থান ছিনিয়ে নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। জেলায় পাশের হার ৯৫.৭৪ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা (৯৩.৫৩ শতাংশ) ও তৃতীয় স্থানে কলকাতা (৯৩.৪৩ শতাংশ)।

সেরা ১০ এ রয়েছেন ৭২ জন। এদের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন একজন করে পড়ুয়া। এরা সকলেই জেলার পড়ুয়া। 

প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ (৯৯.৪ শতাংশ)। দ্বিতীয় হয়েছেন কোচবিহারের বক্সিরহাট স্কুলের পড়ুয়া তুষার দেবনাথ। প্রাপ্ত নম্বর ৪৯৬ (৯৯.২ শতাংশ)। তৃতীয় হয়েছে আরামবাগের রাজর্ষি অধিকারী, প্রাপ্ত নম্বর ৪৯৫। চতুর্থ হয়েছে বাঁকুড়ার সৃজিতা ঘোষাল, তার প্রাপ্ত নম্বর ৪৯৪। একইভাবে পঞ্চম থেকে দশম স্থানে বাকি ৬৮ জনের মধ্যে ৬৪ জনই জেলার পড়ুয়া।

এবারে পাশের হার ৯০.৭৯ শতাংশ। এর মধ্যে ছেলেদের পাশের হার ৯২.৩% শতাংশ এবং মেয়েদের পাশের হার ৮৮.১২% শতাংশ। মোট ৪ লাখ ৮২ হাজার ৯৪৮ জন রেগুলার প্রার্থী ছিলেন। পরীক্ষায় বসেছিলেন ৪ লক্ষ ৭৩ হাজার ৯১৯ জন।

পর্ষদের দাবি, কোভিড পরবর্তী সময়ে এবারেই প্রথম সবচেয়ে ভাল ফলাফল হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে, এবারে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা ৪৭ হাজারের কিছু বেশি। এর পিছনে কন্যাশ্রীর ভূমিকা রয়েছে বলেও জানান পর্ষদের কর্তারা।


```