Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টার ওএমআর শিটে, আর হবে না টেস্ট পরীক্ষা

২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই নতুন পরীক্ষা পদ্ধতি চালু হচ্ছে।

উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টার ওএমআর শিটে, আর হবে না টেস্ট পরীক্ষা

Examination

শেষ আপডেট: 14 March 2024 19:52

দ্য ওয়াল ব্যুরো: ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই নতুন পরীক্ষা পদ্ধতি চালু হচ্ছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সেমেস্টার ব্যবস্থা চালু হতে চলেছে তা সবার আগে লিখেছিল দ্য ওয়াল। সেই মতো ঘোষণাও হয়ে গেছে। এবার জানা গেল, উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টার হবে ওএমআর শিটে। আর সেমেস্টার সিস্টেম চালু হওয়ার কারণে আর হবে না টেস্ট পরীক্ষা। 

বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টার হবে ওএমআর শিটে। আর কমন অ্যাডমিট কার্ডে তৃতীয় এবং চতুর্থ সেমেস্টার হবে। অন্যদিকে, একাদশ শ্রেণির পরীক্ষার দায়িত্ব থাকছে স্কুলের ওপর। একাদশ শ্রেণিতে দুটি সেমেস্টার হবে (প্রথম এবং দ্বিতীয়), দ্বাদশ শ্রেণিতে দুটি (তৃতীয় এবং চতুর্থ)। একাদশের প্রথম ও দ্বাদশের তৃতীয় সেমেস্টা হবে নভেম্বর মাসে এবং একাদশের দ্বিতীয় ও দ্বাদশের চতুর্থ সেমেস্টার হবে মার্চ মাসে। ২০২৪ সালে যারা একাদশ শ্রেণিতে ভর্তি হচ্ছে তারাই ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সেমেস্টার ব্যবস্থায় দেবে উচ্চমাধ্যমিক। 

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ইতিমধ্যেই জানিয়েছে, সিলেবাসের ক্ষেত্রেও আমূল পরিবর্তন হতে চলেছে। তবে সব বিষয়ের সিলেবাস একই রকম হারে পালটাচ্ছে এমনটা নয়। সংসদের তরফে জানান হয়েছে, কোনও বিষয়ের সিলেবাস ৮০ শতাংশ বদলাচ্ছে, আবার কোনওটার সামান্যই বদল হচ্ছে। ৬২টির মধ্যে মোট ৪৯টি বিষয়ের সিলেবাস বদল করা হচ্ছে। 

২০১২-১৩ সালে উচ্চমাধ্যমিকের সিলেবাসে শেষ পরিবর্তন করা হয়েছিল। এই দশ বছরের মধ্যে সর্বভারতীয় স্তরের পড়াশোনার ধরনে একাধিক পরিবর্তন এসেছে। তাই সেই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে বদল করা হচ্ছে সিলেবাস। সূত্রের খবর, সাম্প্রতিক কিছু বিষয়ে যা বিশ্বব্যাপী প্রাসঙ্গিক হয়ে উঠেছে, যোগ করা হয়েছে সিলেবাসে। পাশাপাশি পড়ুয়ারা যাতে সর্বভারতীয় স্তরের পরীক্ষায় ভালো ফল করতে পারে, সেটাও মাথায় রাখা হয়েছে। 


```