Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

'চোরাপথে দত্তক নিতে চান!' হোয়াটসঅ্যাপ গ্রুপে লেখা ছিল এমনই, লেনদেন হত 'শিশু', চলত পাচার

আবেদনকারীদের আগে বিশ্বাসযোগ্য়তা প্রমাণ করতে হত। সেই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারলেই তাঁদের হোয়াটসঅ্য়াপ নম্বর দেওয়া হত। তারপর আবেদনকারীদের তথ্য় যাচাইয়ের প্রক্রিয়া হত, টাকার ডিল করা হত।

'চোরাপথে দত্তক নিতে চান!' হোয়াটসঅ্যাপ গ্রুপে লেখা ছিল এমনই, লেনদেন হত 'শিশু', চলত পাচার

প্রতীকী ছবি

শেষ আপডেট: 11 November 2024 12:58

দ্য ওয়াল ব্যুরো: আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁসের ঘটনায় নতুন তথ্য় সিআইডির হাতে। তদন্তকারীরা জানাচ্ছেন, সোশাল মিডিয়ায় চাইল্ড অ্য়াডাপশন গ্রুপ বলে একটি গ্রুপ খোলা হয়েছিল। তার মাধ্য়মেই শিশু পাচার চক্র চালাত পাণ্ডারা।

তদন্তে নেমে সিআইডি-র দাবি, 'বেআইনিভাবে বাচ্চা নিতে যাঁরা ইচ্ছুক তাঁদের অ্যাড হতে আবেদন জানানো হত এই গ্রুপে। জানা যাচ্ছে 'আবেদনের ভিত্তিতে যাচাই করার পর তাঁদের গ্রুপে অ্য়াড করা হত'।

শুধু তাই নয়, আবেদনকারীদের আগে বিশ্বাসযোগ্য়তা প্রমাণ করতে হত। সেই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারলেই তাঁদের হোয়াটসঅ্য়াপ নম্বর দেওয়া হত। তারপর আবেদনকারীদের তথ্য় যাচাইয়ের প্রক্রিয়া হত, টাকার ডিল করা হত। সিআইডি সূত্রে খবর, বিভিন্ন রাজ্য়ের শিশু পাচার চক্রের সঙ্গে যুক্তরা এই হোয়াটসঅ্য়াপ গ্রুপে ছিলেন।

প্রসঙ্গত, ২ দিনের শিশুকে ভিনরাজ্য থেকে এ রাজ্যে এনে পাচার করতে গিয়ে সিআইডির জালে দু'জন ধরা পড়ে। অভিযুক্তরা বেহালার ঠাকুরপুকুরের বাসিন্দা। ঘটনা হাওড়ার শালিমারের। স্টেশন থেকে তাদের গ্রেফতার করা হয়। 

নিঃসন্তান দম্পতি সেজে সিআইডি আধিকারিকরা যোগাযোগ করেছিলেন অভিযুক্ত মানিক হালদার ও তার স্ত্রী মুকুল সরকারের সঙ্গে। শিশু নেওয়ার বিষয়টি চূড়ান্ত হলে রফা হয় চার লাখ টাকায়। এরপর গয়া থেকে শিশুকন্যাটিকে নিয়ে আসা হয় এরাজ্যে। 

শালিমার স্টেশনে শিশু-সহ ওই দম্পতি নামলেই তাদের ধরে ফেলেন সিআইডি আধিকারিকরা। গ্রেফতার করা হয় ওই দু'জনকে।  


```