Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর ধমকের পরেই হাওড়া পুরসভায় বৈঠক করে স্বচ্ছতা রেখে কাজের সিদ্ধান্ত মন্ত্রী-আমলাদের

জেলাশাসক দিপাপ প্রিয়া বলেন, "রাস্তার ওপর যেসমস্ত বাজার বসছে সেগুলোর জন্য যাতে সমস্যা না হয় সেজন্য পরিকল্পনা নেওয়া হচ্ছে। এছাড়াও বেআইনি বহুতল ও বেআইনি টোটো রুখতেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

মুখ্যমন্ত্রীর ধমকের পরেই হাওড়া পুরসভায় বৈঠক করে স্বচ্ছতা রেখে কাজের সিদ্ধান্ত মন্ত্রী-আমলাদের

হাওড়া মিউনিসিপ্যালিটি

শেষ আপডেট: 28 June 2024 17:03

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: সোমবার রাজ্যের প্রায় সব পুরসভার পুরপিতাদের নিয়ে বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠকেই হাওড়া পুর নিগমের কাজকর্ম নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। জমি দখল থেকে শুরু করে একাধিক অসামাজিক কার্যকলাপের অভিযোগ তোলেন। নাম না করে কাঠগড়ায় তোলেন হাওড়ার চার বিধায়ককে। 

এরপরেই শুক্রবার হাওড়া পুরসভার বৈঠকে ঠিক হল এবার থেকে হাওড়ার উন্নতির জন্য পুলিশ প্রশাসন ও পুরসভা সমন্বয় রেখে কাজ করবে। এদিন হাওড়া পুরসভায় বৈঠকের পর এলাকা পরিদর্শন করেন জেলার পুলিশ কমিশনার, জেলাশাসক এবং ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। ছিলেন পুর কমিশনারও। কদমতলা এলাকায় রাস্তার ওপর জবরদখল করে থাকা বাজার ঘুরে দেখেন তাঁরা। জেলাশাসক দিপাপ প্রিয়া বলেন, "রাস্তার ওপর যেসমস্ত বাজার বসছে সেগুলোর জন্য যাতে সমস্যা না হয় সেজন্য পরিকল্পনা নেওয়া হচ্ছে। এছাড়াও বেআইনি বহুতল ও বেআইনি টোটো রুখতেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

এদিন রাজ্যের মন্ত্রী অরূপ রায় জানান, এবার থেকে পুলিশ-প্রশাসন-পুরসভা সমন্বয় রেখে কাজ করবে। বেআইনি নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ করা হচ্ছে।অবৈধ  নির্মাণের তালিকা তৈরি হচ্ছে। প্রয়োজনে জমির মালিক ও প্রমোটারের বিরুদ্ধে এফআইআর করে গ্রেফতার করা হবে। বেআইনি পার্কিং রুখতেও অভিযান চালাচ্ছে পুলিশ। টোটোকে আইনের অনুশাসনে নিয়ে আসার পরিকল্পনা নেওয়া হয়েছে। টোটোর জন্য নির্দিষ্ট রুট তৈরি করা হবে। টোটোর মালিককেই গাড়ি চালাতে হবে।

মুখ্যমন্ত্রী ওইদিন ক্ষোভ উগরে দিয়ে বলেন, “প্ল্যান পাশ করতে গিয়েও হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষকে। অথচ আমরা অনলাইন করে দিয়েছিলাম। তা সত্ত্বেও সেটা কাজে লাগানো হয়নি। এর মধ্যে অনেকে যুক্ত। সাংবাদিকদের সামনে নাম নিলাম না। একটা গ্রুপ তৈরি হয়েছে। খালি জায়গা দেখলেই লোক বসিয়ে দিচ্ছে। হাওড়ায় কোনও বোর্ড নেই। এসডিও-র তত্ত্বাবধানে আছে। তিনি কোনও কাজ করছেন না। ওইখানকার চারজন বিধায়ক অ্যাডভানটেজ নিচ্ছে। যে যে এলাকায় বোর্ড নেই নির্বাচিত প্রতিনিধিরা ভাবছে এটা আমার সম্পত্তি।”

শুক্রবার রাজ্যের মন্ত্রী অরূপ রায় বলেন, "পুরসভার ভোট করা জরুরি। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করা হবে। যতদিন না ভোট হচ্ছে ততদিন সমন্বয় রেখেই হাওড়া পুরো এলাকার উন্নয়ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।"


```