Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাত পোহালেই গঙ্গার নীচের মেট্রো পরিষেবা শুরু, যাত্রা ঘিরে উচ্ছ্বসিত শহরবাসী

৬ মার্চ কলকাতায় উদ্বোধন হয়ে গেছে দেশের প্রথম নদীর তলা দিয়ে মেট্রো রেলপথের। তার সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রাত পোহালেই গঙ্গার নীচের মেট্রো পরিষেবা শুরু, যাত্রা ঘিরে উচ্ছ্বসিত শহরবাসী

East West Metro

শেষ আপডেট: 14 March 2024 19:51

দ্য ওয়াল ব্যুরো: ৬ মার্চ কলকাতায় উদ্বোধন হয়ে গেছে দেশের প্রথম নদীর তলা দিয়ে মেট্রো রেলপথের। তার সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সেদিনই সাধারণ যাত্রীদের জন্য সেই মেট্রো পরিষেবা চালু হয়নি। জানানো হয়েছিল, ১৫ মার্চ চালু হবে পরিষেবা। সেক্ষেত্রে রাত পোহালেই এই সফর শুরু করতে পারবে আমজনতা। শুক্রবার থেকেই সর্বসাধারণের জন্য চালু হয়ে যাবে গঙ্গার তলা দিয়ে মেট্রো পরিষেবা। 

এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান। তার মধ্যে রয়েছে ৫২০ মিটার দীর্ঘ গঙ্গা নদী। তা পেরিয়ে যেতে সময় লাগবে মাত্র ৪৬ সেকেন্ড। ভারতে এই প্রথম জলের তলা দিয়ে রেল করিডর তৈরি হয়েছে। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সকাল ৭টায় এসপ্ল্যানেড থেকে প্রথম মেট্রো ছাড়বে হাওড়া ময়দানের উদ্দেশে। প্রথমবার এই মেট্রো সফরের জন্য উন্মাদনা এখন থেকেই তুঙ্গে শহরবাসীর। অনুমান করা হচ্ছে, শুক্রবার সকালে ধর্মতলা চত্বরে ভালই ভিড় হতে পারে। 

হাওড়ার দিক থেকে যারা আসছেন তাদের অন্য রুটে যেতে হলে এসপ্ল্যানেড থেকে ট্রেন বদল করতে হবে। তবে এক টিকিটেই সেই সফর করা যাবে। কবি সুভাষ বা দক্ষিণেশ্বর যেতে গেলে ধর্মতলা থেকে আলাদা করে আর টিকিট কাটার প্রয়োজন হবে না। এক মেট্রোর কার্ড বা টোকেন কাটলেই করা যাবে পুরো সফর। 

ঠিক কোন সময়টাতে মেট্রো গঙ্গা পার হচ্ছে তা জানা বা বোঝার কৌতূহল রয়েছে অনেকেরই। বস্তুত বাঙালি এটা ভেবেই রোমাঞ্চিত যে এবার গঙ্গার নীচ দিয়ে মেট্রো-সফর করা যাবে। ঠিক কতটা সময় মেট্রো গঙ্গার নীচ দিয়ে যাবে, কীভাবে যাত্রীরা বুঝবেন মেট্রো গঙ্গার পার হচ্ছে তা বোঝার একটা উপায় রেখেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। জানানো হয়েছে, যে মুহূর্তে মেট্রো গঙ্গার নীচের সুড়ঙ্গে ঢুকবে সেই মুহূর্তেই একটি নীল আলো জ্বলে উঠবে। নীল এলইডি আলোই বোঝাবে যে মেট্রো গঙ্গার নীচে দিয়ে ছুটছে। 

আগামী ১৫ মার্চ থেকে তিন রুটেই ছুটবে মেট্রো। হাওড়া এবং এসপ্ল্যানেড স্টেশন থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। আর শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে। ব্যস্ত সময়ে মেট্রো চলবে ১২ মিনিট অন্তর। ব্যস্ত সময় ছাড়া চলবে ১৫ মিনিট অন্তর। রবিবার মিলবে না মেট্রো পরিষেবা। সূত্রের খবর, অক্টোবরে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড জুড়ে দেওয়া হবে। অক্টোবরের শেষে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে।


```