Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সিঙ্গুরে যুবককে কুপিয়ে খুন, স্টুডিও থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথে হামলা হয়

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ফোটো স্টুডিও থেকে স্কুটার নিয়ে বাড়ি ফেরার সময় আক্রান্ত হন সোমনাথ। কেউ বা কারা ছুরি মারে তাঁকে।

সিঙ্গুরে যুবককে কুপিয়ে খুন, স্টুডিও থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথে হামলা হয়

শেষ আপডেট: 7 November 2024 11:35

দ্য় ওয়াল ব্যুরো, হুগলি: সিঙ্গুরের মহম্মদপুরে খুন হলেন যুবক। মৃতের নাম সোমনাথ মাইতি (৩২)। বাড়ি দিয়ারা মালিকপাড়ায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ফোটো স্টুডিও থেকে স্কুটার নিয়ে বাড়ি ফেরার সময় আক্রান্ত হন সোমনাথ। কেউ বা কারা ছুরি মারে তাঁকে। রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে যান তিনি। অনেক পরে এলাকার বাসিন্দাদের নজরে এলে তাঁরা  উদ্ধার করে সিঙ্গুর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে সিঙ্গুর থানার ওসি সুদীপ্ত সাধুখাঁর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছয়। গিয়ে দেখেন স্কুটার ও একটি চালের বস্তা পরে রয়েছে রাস্তার ধারে। বড়া থেকে দিয়ারা যাওয়ার রাস্তায় এই ঘটনা ঘটে। মৃত যুবকের পরিবারের সদস্যরা জানান, হরিপুর বাজারে ফোটো স্টুডিও ছিল তাঁর। সেখানে এডিটিং এর কাজ করতেন। অনেকসময়েই রাত করে বাড়ি ফিরতেন। বুধবার রাতেও স্টুডিও থেকে বাড়ি ফিরছিলেন। সেইসময় আক্রান্ত হন। 

পরিবারের অভিযোগ, তাকে খুন করা হয়েছে। মৃত যুবকের স্ত্রী জানিয়েছেন, একজনের থেকে টাকা পেতেন। বাড়ির পাশে একটা জমি কেনার কথা ছিল। টাকার জন্যই খুন করা হয়েছে। কী কারণে তাকে খুন করা হল তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতের পরিবারের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছে কারও সঙ্গে শত্রুতা ছিল কিনা। পুলিশ জানিয়েছে ধারালো কিছু দিয়ে গলায় আঘাত করা হয়েছে। আজ মৃতদেহ ময়নাতদন্ত হবে।


```