Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

কাজ থেকে বাড়ি ফেরার পথে মহিলার গলায় ধারাল অস্ত্রের কোপ, নেপথ্যে চেনা কেউ? তদন্তে পুলিশ

কাজ সেরে রাতে বাড়ি ফিরছিলেন মহিলা। সেই সময় তাঁর গলায় পিছন থেকে 'ছুরির কোপ' মারার অভিযোগ উঠল হুগলির পাণ্ডুয়ায়।

কাজ থেকে বাড়ি ফেরার পথে মহিলার গলায় ধারাল অস্ত্রের কোপ, নেপথ্যে চেনা কেউ? তদন্তে পুলিশ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 7 March 2025 13:32

দ্য ওয়াল ব্যুরো: কাজ সেরে রাতে বাড়ি ফিরছিলেন মহিলা। সেই সময় তাঁর গলায় পিছন থেকে 'ছুরির কোপ' মারার অভিযোগ উঠল হুগলির পাণ্ডুয়ায় (Hooghly Pandua)।

চটকলে কাজ সেরে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন বছর ৩৬ এর শ্রাবণী মালিক। বাড়ি পাণ্ডুয়ার গজিনা দাসপুরে। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ খন্যান স্টেশন থেকে পাণ্ডুয়ার বাড়ি ফিরছিলেন তিনি।

সেই সময় রাতের অন্ধকারে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি তাঁকে দাঁড় করিয়ে গলায় ছুরি চালিয়ে (Attack) দেয় বলে অভিযোগ। অন্ধকার থাকায় হামলাকারীর চেহারা দেখতে পাননি ওই মহিলা। পরে তাঁর চিৎকারে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা ৷ রক্তাক্ত অবস্থায় প্রথমে তাঁকে পান্ডুয়া হাসপাতালে ও পরে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বেলুড়ে একটি ব্যাগের কারখানায় কাজ করেন শ্রাবণী। বিয়ে হলেও স্বামীর সঙ্গে থাকেন না তিনি। গত ৫ বছর ধরে বাপের বাড়িতেই থাকেন। পরিবার সূত্রে খবর, অন্যান্য় দিন বাড়ি ফেরার পথে তাঁর সঙ্গে এক ব্যক্তি থাকেন। কিন্তু ঘটনার দিন একাই ছিলেন শ্রাবণী। কে বা কী কারণে তাঁর উপর এই হামলা চালাল, তা এখনও পরিষ্কার নয়।

ছিনতাইয়ের জন্য নাকি অন্য় কোনও কারণে হামলা, খতিয়ে দেখছে পুলিশ (Police)। পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই ঘটনায় পরিচিত কেউ জড়িত থাকতে পারে। 


```