Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

মেলার আনন্দ ছারখার করে বিস্ফোরণ বেলুনের সিলিন্ডারে! আমতায় মৃত মহিলা, পা উড়ে গেল বিক্রেতারও

প্রতি বছরের এই সময় হাওড়ার হরিশপুর কাঁচারিতলায় কালীপুজো হয়।

মেলার আনন্দ ছারখার করে বিস্ফোরণ বেলুনের সিলিন্ডারে! আমতায় মৃত মহিলা, পা উড়ে গেল বিক্রেতারও

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 8 January 2025 13:29

দ্য ওয়াল ব্যুরো: মেলায় গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত্যু হল এক মহিলার। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি বেলুন বিক্রেতা-সহ দু’জন। হাওড়ার পেঁড়ো থানার হরিশপুর কাঁচারিতলা এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত মহিলা পেঁড়ো এলাকার বাসিন্দা, নাম বৈশাখী বাগ (৩৫)। ঘটনায় বেলুন বিক্রেতা নেপাল দলুইয়েরও একটি পা উড়ে গিয়েছে। তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

কীভাবে ঘটল দুর্ঘটনা

প্রতি বছরের এই সময় হরিশপুর কাঁচারিতলায় কালীপুজো হয়। সেই উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে সেখানে মেলা বসে। মেলায় গ্যাস বেলুন বিক্রি করছিলেন পঞ্চান্ন বছর বয়সি নেপাল দলুই। কিন্তু এদিন সন্ধের সময় মেলায় তখন শয়ে শয়ে মানুষ আসতে শুরু করেছেন, তখনই আচমকা বিকট শব্দ করে ফেটে যায় সিলিন্ডার।

বিস্ফোরণের জেরে হুড়োহুড়ি পড়ে যায়। কিছুটা দূরেই দাঁড়িয়েছিলেন মহিলা। গ্যাস বেলুন সিলিন্ডার ফেটে ঢাকনা ছিটকে তাঁর গায়ে লাগতেই লুটিয়ে পড়েন। দ্রুত উদ্ধার করে আমতা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে। অন্যদিকে আরেক মহিলা আহত হন বলে খবর।

পুলিশ জানিয়েছে, বেলুন বিক্রেতা নেপালবাবুর একটি পা উড়ে গেছে। এদিন প্রথমে তাঁকে আমতা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এছাড়া আহত দু'জনকে উদয়নারায়ণপুর হাসপাতালে নিয়ে গেলে একজনকে কলকাতার হাসপাতালে নিয়ে আসা হয় এবং অন্যজনের চিকিৎসা উদয়নারায়ণপুর হাসপাতালেই চলছে বলে খবর।

গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে হামেশাই দুর্ঘটনার কথা শোনা গেলেও সে বিষয়ে প্রশাসনের কোনও হেলদোল নেই বলে অভিযোগ স্থানীয়দের। কোনওরকম সুরক্ষা ছাড়া কীভাবে গ্যাস বেলুন বিক্রি হচ্ছিল তা নিয়ে উঠছে প্রশ্ন। মেলার আয়োজকদের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


```