Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডেঙ্গির উপসর্গে মৃত্যু জিরাটের বধূর, তিন চার দিন ধরে জ্বরে ভুগছিলেন

হুগলি জেলায় প্রায় ২৫০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। তার মধ্যে বলাগড় ব্লকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা জেলার মধ্যে সবথেকে বেশি।

ডেঙ্গির উপসর্গে মৃত্যু জিরাটের বধূর, তিন চার দিন ধরে জ্বরে ভুগছিলেন

হুগলিতে ডেঙ্গির উপসর্গে মৃত্যু

শেষ আপডেট: 7 August 2024 17:27

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: মুর্শিদাবাদের কলেজ ছাত্রের পর এবার ডেঙ্গির উপসর্গ নিয়ে ভর্তি এক গৃহবধূর মৃত্যু হল জিরাট হাসপাতালে। মৃতার নাম সাধনা দাস (৪৭)। বলাগড়ের গুপ্তিপাড়া-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মাঠ ফতেপুর গ্রামের বাসিন্দা তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, তিন চার দিন ধরে জ্বরে ভুগছিলেন মহিলা। বাড়িতেই ছিলেন। জ্বর না কমায় হাসপাতালে রক্ত পরীক্ষা করান। রিপোর্টে এনএস ১ পজেটিভ আসে। জ্বরের সঙ্গে বমি শুরু হওয়ায় মঙ্গলবার রাতে জিরাট আহমেদপুর ব্লক হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বুধবার সকালে হাসপাতালে মারা যান তিনি। 

হুগলি জেলায় প্রায় ২৫০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। তার মধ্যে বলাগড় ব্লকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা জেলার মধ্যে সবথেকে বেশি। বলাগড় ব্লকের গুপ্তিপাড়ায় ডেঙ্গি বাড়তে থাকায় সেখানে সম্প্রতি জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে ডেঙ্গি স্ক্রিনিং ক্যাম্প করা হয়। জ্বর হলে রক্ত পরীক্ষার সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলা হয়। ডেঙ্গির উপসর্গ থাকলে হাসপাতালে যেতে বলা হয়। যদিও বাসিন্দাদের দাবি, এলাকা পরিচ্ছন্ন রাখার বিষয়ে কোনও উদ্যোগ নেই এলাকার মানুষের। 

মঙ্গলবার রাতেই ডেঙ্গির উপসর্গে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সামসেরগঞ্জের বাসিন্দা এক কলেজ ছাত্রের। ওইদিন রাতে জঙ্গিপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল সামসেরগঞ্জের মধ্য চাচণ্ড গ্রামের বাসিন্দা সোহেল রানাকে (১৯)। সেখানেই রাত দশটা নাগাদ মৃত্যু হয় তাঁর।


```