Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্রেনের শৌচালয় থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ! খুন না আত্মহত্যা, আতঙ্ক সাঁতরাগাছিতে

রেলের সাফাই কর্মীরা যখন ট্রেনটিকে পরিষ্কার করছিলেন সে সময় একটি কোচের টয়লেটে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ চোখে পড়ে। 

ট্রেনের শৌচালয় থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ! খুন না আত্মহত্যা, আতঙ্ক সাঁতরাগাছিতে

ট্রেন থেকেই উদ্ধার হয় ঝুলন্ত দেহ

শেষ আপডেট: 26 February 2025 10:57

দ্য ওয়াল ব্যুরো: ট্রেনের শৌচাগার থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার! ঘটনাকে কেন্দ্র করে সাঁতরাগাছি স্টেশনে চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, হাওড়া স্টেশনে ডাউন মুম্বাই মেল থেকে ৩৫ বছর বয়সি অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়।  

রেল পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে ট্রেনটি হাওড়া স্টেশনে পৌঁছতেই ধীরে ধীরে একের পর এক যাত্রী কামরা খালি করে দেন। এরপর ট্রেনটিকে সাঁতরাগাছি রেল ইয়ার্ডে নিয়ে যাওয়া হয়। এরপর রেলের সাফাই কর্মীরা যখন ট্রেনটিকে পরিষ্কার করছিলেন সে সময় একটি কোচের টয়লেটে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ চোখে পড়ে। 

প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই ব্যক্তির পকেটে কোনও টিকিট ছিল না। এদিন বিষয়টি নজরে আসতেই খবর দেওয়া হয় জিআরপিকে। রেল পুলিশ ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এবং অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

রেল পুলিশ সূত্রে খবর, সংরক্ষিত নয়, জেনারেল কামরার শৌচাগার থেকেই দেহ উদ্ধার হয়েছে। তবে টিকিট না কেটে ট্রেনে উঠলেও সবার চখের আড়ালে তিনি কীভাবে এমন কাণ্ড ঘটালেন তা জানার চেষ্টা চলছে। তবে প্রাথমিক তদন্তে রেল পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি। কিন্তু এখনও তাঁর নাম ও পরিচয় জানা যায়নি।  

তবে দিনেদুপুরে এমন কাণ্ডে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ট্রেন হাওড়া স্টেশনে ঢোকার আগেই এমন দুর্ঘটনা নাকি পরে যাত্রীদের নামার সুযোগকে কাজে লাগিয়ে সবার চোখ এড়িয়ে ওই ব্যক্তি ট্রেনে উথেছিলেন কী না তা খতিয়ে দেখা হচ্ছে।


```