মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় পড়ুয়াদের। সকলের বয়স ৬ থেকে ১১ বছরের মধ্যে (Uluberia poolcar accident student death)।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 24 November 2025 17:03
দ্য ওয়াল ব্যুরো: স্কুল থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের পুকুরে উল্টে যায় পুলকার (pool car accident)। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৩ পড়ুয়ার (student death in pool car accident)। গুরুতর আহত ২। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ায় (Uluberia pool car accident) বহিরায় বিকেল সাড়ে তিনটে নাগাদ।
দুটি গাড়ির মধ্যে রেষারেষি চলছিল এবং গাড়ির গতি যথেষ্ট বেশি ছিল বলে দাবি স্থানীয়দের (speeding and overtaking pool car accident)। দাসপাড়ার দিকে যাচ্ছিল গাড়িটি। মাদার মেরিনা মিশন স্কুলের (Uluberia Mother Marina Mission School student accident) ৫ জন পড়ুয়া গাড়িতে ছিল বলে স্থানীয় সূত্রে খবর। সকলের বয়স ৬ থেকে ১১ বছরের মধ্যে।
ঘটনাটি ঘটার পর সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা এগিয়ে আসেন উদ্ধারকাজে। ৫ জনকেই অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তড়িঘড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। সেখানে ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত পড়ুয়াদের নাম ইশিকা মণ্ডল (৭), সৌভিক দাস (১১) এবং আরিন দাস (৯)।
এই ঘটনায় তদন্তে নেমেছেন উলুবেড়িয়া আধিকারিকরা। গাড়ির কোনও যান্ত্রিক ত্রুটি ছিল নাকি তা নিশ্চিত করার জন্য ফরেন্সিক পরীক্ষাও করা হবে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা হাতে হাত মিলিয়ে পুকুর থেকে টেনে তোলেন গাড়িটি। ঘটনাস্থলে এখনও ছড়িয়ে রয়েছে পড়ুয়াদের জুতো, ব্যাগ।
বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য অনেক বাবা-মাই পুলকারের ওপর ভরসা করে থাকেন। কিন্তু বারবার শহর, জেলার নানা প্রান্ত থেকে কখনও রেষারেষি থেকে বেপরোয়া গতি আবার কখনও বা যান্ত্রিক ত্রুটির কারণে পুলকার দুর্ঘটনার খবর উঠে আসছে - তা নিয়ে চিন্তা বাড়ছে রাজ্য পুলিশের।