Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

২৪ ঘণ্টার ব্যবধানে নিখোঁজ হয়ে গেল দুই নাবালিকা, পোলবায় শোরগোল

নেপাল থেকে পোলবার নারায়ণপাড়ায় গ্রামের বাড়ি এসে নিখোঁজ হয়ে গেছে এক নাবালিকা। কসমেটিকসের দোকানে টাকা দিতে বেরিয়ে আর ঘরে ফেরেনি ১৬ বছর বয়সী কিশোরী।

২৪ ঘণ্টার ব্যবধানে নিখোঁজ হয়ে গেল দুই নাবালিকা, পোলবায় শোরগোল

প্রতীকী ছবি

শেষ আপডেট: 17 October 2024 17:23

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ২৪ ঘণ্টার ব্যবধানে পোলবা থেকে নিখোঁজ হয়ে গেল দুই নাবালিকা। নেপাল থেকে পোলবার নারায়ণপাড়ায় গ্রামের বাড়ি এসে নিখোঁজ হয়ে গেছে এক নাবালিকা। পোলবা থানায় নিখোঁজ ডায়েরি করেছে নাবালিকার পরিবার। বাড়ির সামনে এক কসমেটিকসের দোকানে টাকা দিতে বেরিয়ে আর ঘরে ফেরেনি পোলবা থানা এলাকার বারুল প্রসাদপুর গ্রামের বাসিন্দা ১৬ বছর বয়সী কিশোরী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুশীল মূর্মুর গ্রামের বাড়ি পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের নারায়ণপাড়া গ্রামে। পেশায় ট্রাক চালক সুশীল থাকেন কল্যাণীতে। তাঁর স্ত্রী ছেলেমেয়ে নিয়ে প্রতিবেশী দেশ নেপালের বিরাটনগরে থাকেন। সেখানে যাতায়াত করেন সুশীল। দুই সন্তানকে নিয়ে দশমীর দিন নারায়ণপাড়ায় আসেন সুশীলের স্ত্রী। সেখানে সুশীলের পিসি ও বোন থাকেন। বুধবার বিকেলে ছেলেমেয়েকে নিয়ে গোটুতে এক আত্মীয়ের বাড়ি যান সুশীলের স্ত্রী। মাঠে ছাগল চড়ানোর সময় দুই ভাইবোন লুকোচুরি খেলছিল। সেখান থেকেই বছর তেরোর কিশোরী নিখোঁজ হয়ে যায়। 

নাবালিকার মা জানান, তাঁর মেয়ে ভালো বাংলা জানে না। নেপালি আর অল্প হিন্দি জানে। এখানকার পথ ঘাটও চেনে না।এলাকায় সেই অর্থে তার পরিচিত কেউ নেই। কী হল কোথায় গেল, কিছুই বুঝতে পারছেন না তিনি। জানা গিয়েছে, গোটু থেকে চুঁচুড়া স্টেশনের দিকে মেয়েটিকে হেঁটে যেতে দেখেছে দু-একজন। তবে রাতভর খুঁজেও তার হদিস মেলেনি।

বারুল প্রসাদপুর গ্রামের বাসিন্দা এক নাবালিকার মা জানান, বুধবার দুপুর বারোটার সময় বাড়ি থেকে বেরিয়েছিল তাঁর মেয়ে। দীর্ঘ সময় কেটে গেলেও খোঁজ পাওয়া যায়নি তার। এলাকার মানুষজন রাস্তায় একটি চার চাকার গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেন। তাঁদের সন্দেহ কিডন্যাপ করা হয়েছে তাঁর মেয়েকে। ওই কিশোরীর বাবা বাবলু দাস পেশায় একজন রংমিস্ত্রি। তিনি জানান, কারও সঙ্গে তাঁর শত্রুতা নেই। পুলিশ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। 

পোলবা থানা সূত্রে খবর গত পাঁচ মাসে ৪৫ টি নিখোঁজের অভিযোগ নথিভুক্ত হয়েছে। ১৭ জন নাবালিকা নিখোঁজ ছিল তাদের মধ্যে ১২ জনকে উদ্ধার করা হয়েছে।


```