Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্যাব কাণ্ডে চোপড়া থেকে ধৃত দুজনকে নিয়ে আসা হল হুগলিতে, টাকা ঢুকেছে তাদের অ্যাকাউন্টে

পুলিশ জানিয়েছে, ধৃত গুলজার আলির ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্কুল পড়ুয়াদের ট্যাবের টাকা ঢুকেছে। পড়ুয়াদের ট্যাবের টাকা গড়মিল করানোর ক্ষেত্রে দুজনের ভূমিকা আছে।

ট্যাব কাণ্ডে চোপড়া থেকে ধৃত দুজনকে নিয়ে আসা হল হুগলিতে, টাকা ঢুকেছে তাদের অ্যাকাউন্টে

ট্যাব কাণ্ডে ধৃত

শেষ আপডেট: 23 November 2024 16:40

দ্য় ওয়াল ব্যুরো, হুগলি: ট্যাব কাণ্ডে চোপরায় গ্ৰেফতার হওয়া দুই অভিযুক্তকে শনিবার চন্দননগর মহকুমা আদালতে পেশ করল হুগলি জেলা গ্ৰামীন পুলিশ। শুক্রবার অভিযুক্ত এমডি ফারুক আলম ও গুলজার আলিকে চোপড়া থেকে গ্ৰেফতার করে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয় হুগলিতে। ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে সরানোর ক্ষেত্রে এদের দুজনের সক্রিয় ভূমিকা আছে বলে পুলিশ জানিয়েছে।

হুগলি জেলা গ্রামীণ পুলিশ সূত্রে জানা গেছে, শতাধিক স্কুল পড়ুয়ার অ্যাকাউন্টের  টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে বলে একাধিক থানায় অভিযোগ জমা পরে। তদন্তে নামে হুগলি গ্রামীণ পুলিশের  সাইবার ক্রাইম বিভাগের আধিকারিকরা। তদন্তের সূত্র ধরে দক্ষিণ দিনাজপুর এর চোপড়ায় পৌঁছয় জেলার একটি টিম। স্থানীয় পুলিশের সহযোগিতায় চোপড়া থানা এলাকা থেকে দুজনকে গ্ৰেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত গুলজার আলির ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্কুল পড়ুয়াদের ট্যাবের টাকা ঢুকেছে। পড়ুয়াদের ট্যাবের টাকা গড়মিল করানোর ক্ষেত্রে দুজনের ভূমিকা আছে, যার বেশ কিছু প্রমাণ পাওয়া গেছে। 

অভিযুক্তরা কীভাবে পড়ুয়াদের অ্যাকাউন্টের টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকাল, আর কারা কারা এই চক্রের সাথে যুক্ত আছে, কতদিন ধরে তারা এই ধরনের অপরাধ করছে, তা জানতে অভিযুক্তদের হেফাজতে নিয়ে  জিজ্ঞাসাবাদ করতে চায়
পুলিশ। তাই আদালতে পেশ করে হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়।


```