Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জুনিয়র ডাক্তারদের ডাকাত বললেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার, শোরগোল চুঁচুড়ায়

চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বললেন, "ডাক্তাররা ডাকাত। ভিজিট নিয়ে রসিদ দেয় না। কর ফাঁকি দেওয়ার জন্য,হাসপাতালে রোগী দেখেন না, নার্সিংহোমে চিকিৎসা করেন, এ নিয়ে এবার প্রচার শুরু হবে।" 

জুনিয়র ডাক্তারদের ডাকাত বললেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার, শোরগোল চুঁচুড়ায়

তৃণমূল বিধায়ক অসিত মজুমদার

শেষ আপডেট: 21 October 2024 11:20

দ্য় ওয়াল ব্য়ুরো, হুগলি: সোমবার ফের জুনিয়র ডাক্তারদের আলোচনায় ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল পাঁচটায় নবান্নের বৈঠকে কোনও সমাধানসূত্র মিলবে কিনা তা নিয়ে উদ্বেগ রয়েছে সব মহল। তারমধ্যেু জুনিয়র ডাক্তারদের বেনজির আক্রমণ করলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। বললেন, "ডাক্তাররা ডাকাত। ভিজিট নিয়ে রসিদ দেয় না। কর ফাঁকি দেওয়ার জন্য,হাসপাতালে রোগী দেখেন না, নার্সিংহোমে চিকিৎসা করেন, এ নিয়ে এবার প্রচার শুরু হবে।" 

রবিবার চুঁচুড়া রবীন্দ্র ভবনে তৃণমূলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে তৃণমূল বিধায়ক অসিত বলেন, "যে ডাক্তাররা বড় বড় কথা বলছে তাদের নিজেদের পিছনটা দেখছেন না। রোগী দেখে তার ভিজিটের কোনও স্লিপ দেয় না। তারা ইনকাম ট্যাক্স ফাঁকি মারছে। হসপিটালে ডিউটি না করে বাইরে গিয়ে ডিউটি করে। হসপিটালের রোগীদের অপারেশন না করে সময় দিয়ে যান।  তিন মাস পরে তাঁকে বাইরে নিয়ে গিয়ে নার্সিংহোমে অপারেশন করান। তারাই আন্দোলন করছে, মানুষকে জ্ঞান মারছে। এদের লজ্জা হওয়া উচিত। এরা এক একটা ডাকাত।"

আন্দোলনের নামে টাকা পয়সা লেনদেনের অভিযোগও আনলেন তিনি। বললেন, "এক কোটি ৭০ লক্ষ টাকা একটা আন্দোলনের ফান্ডে উঠে গেল? কারা দিল? কী করে হল? বড় বড় কথা বলছে। আমরাও আন্দোলনে নামব। ওরা একটা মৃত্যুর বিচার চাইছে। আমরা ওই মৃত্যুর বিচার তো চাইছিই, পাশাপাশি যত মানুষ এই সময় মারা গেছে বিনা চিকিৎসায় তাদের জন্যেও বিচার চাইব।"

চুঁচুড়ার বিধায়কের পাশে দাঁড়িয়ে চাঁপদানির বিধায়ক শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অরিন্দম গুঁইন বলেন, "সাধারণ মানুষ চাপে আছেন। হাসপাতালে ভর্তি হতে গিয়ে ভর্তি হতে পারছেন না। বেড পাওয়া যাচ্ছে না। ওঁরা চিকিৎসক হয়েছেন, মানুষের প্রতি একটা দায়বদ্ধতা থাকা উচিত। যারা সরকারি হাসপাতালে পরিষেবা পাচ্ছে না তাদেরকে বাধ্য হয়ে বেসরকারি জায়গায় যেতে হচ্ছে অনেক টাকা খরচ হচ্ছে।এতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে।"


```