Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুয়ারে সরকারে তৃণমূলের দুই গোষ্ঠীর মারপিট তারকেশ্বরে, কে পরিষেবা দেবে তাই নিয়ে দ্বন্দ্ব

বুধবার নির্বিঘ্নে ক্যাম্প পরিচালিত হলেও বৃহস্পতিবার সকালে ক্যাম্প শুরু হতেই তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ শুরু হয়। মূলত কোন গোষ্ঠী পরিষেবা দেবে তাই নিয়েই বিবাদ বাঁধে।

দুয়ারে সরকারে তৃণমূলের দুই গোষ্ঠীর মারপিট তারকেশ্বরে, কে পরিষেবা দেবে তাই নিয়ে দ্বন্দ্ব

দুয়ারে সরকারের লাইনে ভিড়

শেষ আপডেট: 30 January 2025 15:32

দ্য় ওয়াল ব্যুরো, হুগলি: দুয়ারে সরকারে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে তুমুল অশান্তিতে রণক্ষেত্র তারকেশ্বর। টেবিল পেতে পরিষেবা দেওয়া নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সদস্যদের মধ্যে বিবাদ বাঁধে। উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। উপপ্রধানের দেহরক্ষী বন্দুক বার করে বলে অভিযোগ। এরপরেই রাজনৈতিক দলের নেতা কর্মীদের ক্যাম্পে ঢোকার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার থেকে নাইটা মাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ক্ষুদ্র রামপুর হাইস্কুলে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। বুধবার নির্বিঘ্নে ক্যাম্প পরিচালিত হলেও বৃহস্পতিবার সকালে ক্যাম্প শুরু হতেই তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ শুরু হয়। মূলত কোন গোষ্ঠী পরিষেবা দেবে তাই নিয়েই বিবাদ বাঁধে।

তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় ও নাইটা মাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ মনিরুলের (আকাশ) গোষ্ঠীর বিবাদ নতুন নয়। এদিনও এই দুই নেতার অনুগামীদের মধ্যেই বিবাদ বাঁধে। দুই পক্ষের মধ্যে লাঠালাঠি হয় বলে দাবি ক্যাম্পে আসা মানুষদের। অভিযোগ, তখনই উপপ্রধানের দেহরক্ষী বন্ধুক বার করে।

দুয়ারে সরকারের ক্যাম্পে গন্ডগোল হচ্ছে খবর পেয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও সিআই তারকেশ্বর ও বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে আসেন। হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত সুপার কৃষানু রায় বলেন, "একটা ঝামেলা হয়েছিল নিজেদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। গন্ডগোলের পরেই ক্যাম্পের মধ্যে রাজনৈতিক দলের নেতা কর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।" পুলিশ মোতায়েনের পর আবার দুয়ারে সরকারের ক্যাম্প শুরু হয়।


```