Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

গৃহবধূকে দিঘা যাওয়ার প্রস্তাব তৃণমূলের পঞ্চায়েত সদস্যের! সঙ্গে প্রতারণা ৩০ হাজার টাকার

রেকর্ডিংয়ে যে গলার আওয়াজ শোনা গেছে, তা কম্পিউটারে কারসাজি করে বানানো হয়েছে বলে দাবি করেন অভিযুক্ত।

গৃহবধূকে দিঘা যাওয়ার প্রস্তাব তৃণমূলের পঞ্চায়েত সদস্যের! সঙ্গে প্রতারণা ৩০ হাজার টাকার

জগৎবল্লভপুর থানা।

শেষ আপডেট: 23 June 2024 21:49

দ্য ওয়াল ব্যুরো: ব্যাঙ্ক থেকে লোন করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক গৃহবধূকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল হাওড়ায় তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ওই মহিলার মোটা টাকা প্রতারণাও করেছেন তিনি, এমনই জানানো হয়েছে পুলিশকে। গতকাল, শনিবার রাতে জগৎবল্লভপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। 

পুলিশ জানিয়েছে, জগৎবল্লভপুরের পাতিয়াল গ্রাম পঞ্চায়েতের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। অভিযোগ, তৃণমূল সদস্য কাজি সাবির আহমেদ এক মহিলাকে ব্যাঙ্ক থেকে ৫ লক্ষ টাকা ঋণ পাইয়ে দেওয়ার নামে ৩০ হাজার টাকার প্রতারণা করে। মাস ছয়েক আগে ব্যাঙ্ক থেকে ঋণ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গহবধূর কাছ থেকে টাকা চান সাবির। কয়েক দফায় মোট ৩০ হাজার টাকা তাঁকে দিয়েও দেন ওই গহবধূ। 

এর পরেও কাজ না হওয়ায় ওই গহবধূ ফের যোগাযোগ করলে, কাজি সাবির আহমেদ তাঁকে ফোনে দিঘার হোটেলে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন বলে অভিযোগ ওই মহিলার। তবে তাতে তিনি রাজি হননি। এর পরেই পরিবারের কাছে গোটা ঘটনা খুলে বলেন ওই গহবধূ এবং সাবিরের সঙ্গে মোবাইলে কথা বলার রেকর্ডিং সবাইকে শোনান।

এরপরেই গ্রামবাসীদের সঙ্গে ওই মহিলা থানায় গিয়ে অভিযোগ লেখান। পুলিশকে সব মোবাইল রেকর্ডিংও জমা দেন। যদিও অভিযুক্ত কাজি সাবির আহমেদ যাবতীয় অভিযোগ অস্বীকার করে দাবি করেন, এটা সিপিএম-আইএসএফের রাজনৈতিক চক্রান্ত। তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। রেকর্ডিংয়ে যে গলার আওয়াজ শোনা গেছে, তা কম্পিউটারে কারসাজি করে বানানো হয়েছে বলে দাবি করেন তিনি।  

ঘটনায় পুলিশের পাশাপাশি দলের অন্দরেও তদন্ত শুরু হয়েছে। জগৎবল্লভপুর ব্লকের তৃণমূলের সাধারণ সম্পাদক জানিয়েছেন, খবর এসেছে দলের কাছে, দলও তদন্ত করে দেখছে আসল সত্যিটা কী। অভিযোগের প্রমাণ পাওয়া গেলে উপযুক্ত পদক্ষেপ করা হবে।


```