Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূল বিধায়ক জনসংযোগে বেরিয়ে ড্রেনে পড়ে গেলেন ! পায়ে চিড় ধরল অসিত মজুমদারের

এদিন সকালে দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জনসংযোগ করতে গিয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। ব্যান্ডেল কলাবাজার এলাকায় দাঁড়িয়ে কথা বলছিলেন। তখনই বিপত্তি।

তৃণমূল বিধায়ক জনসংযোগে বেরিয়ে ড্রেনে পড়ে গেলেন ! পায়ে চিড় ধরল অসিত মজুমদারের

আহত অসিত মজুমদার

শেষ আপডেট: 19 December 2024 13:15

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বৃহস্পতিবার সকালে জনসংযোগে বের হতেই বিপত্তি। নর্দমায় পড়ে গিয়ে পায়ে চিড় ধরল চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। মাঝপথে জনসংযোগ বন্ধ রেখে ডাক্তারের কাছে ছুটতে হল তাঁকে।

এদিন সকালে দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জনসংযোগ করতে গিয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।ব্যান্ডেল কলাবাজার এলাকায় দাঁড়িয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ একটি ড্রেনের স্ল্যাব ভেঙে পা ঢুকে যায় বিধায়কের। তাঁকে ধরে ফেলেন নিরাপত্তা রক্ষী ও দলের কর্মীরা। কিন্তু পায়ে বেশ আঘাত লাগে তাঁর। তবুও তখনকার মতো আরও কিছুটা হেঁটে জনসংযোগ চালানোর চেষ্টা করেন।

কিন্তু পা ফুলে ব্যথা হতে থাকায় মাঝপথে জনসংযোগ বন্ধ করে ডাক্তারের কাছে যেতে হয় তাঁকে। ব্যান্ডেলে অর্থোপেডিক সার্জেন সাগ্নিক মুখার্জির কাছে যান তিনি। সঙ্গে সঙ্গে এক্স-রে করিয়ে ডাক্তার জানান, চিড় ধরেছে বা পায়ে। এক মাস বিশ্রামে থাকতে হবে।

বিধায়ক বলেন, "অবৈধ জলের সংযোগ রয়েছে দেবানন্দপুর এলাকায়। দশটা জল চুরির কেস রয়েছে। দুটো পাম্প ধরেছি। মানুষ জড়ো হয়েছে জল পাচ্ছি না বলে তাদের অভাব অভিযোগ শুনছিলাম। হঠাৎ একটা ড্রেনের উপর থাকা স্লাব ভেঙে পড়ে যাই। ডাক্তার বলেছেন চিড় ধরেছে। এক মাস রেস্ট নিতে। কিন্তু নানা কর্মসূচি রয়েছে।" বেশ চিন্তিতই দেখায় বিধায়ককে।

গত লোকসভা নির্বাচনে চুঁচুড়া বিধানসভায় সাড়ে আট হাজার ভোটে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। তারপরেই কারণ খুঁজতে মাঠে নেমেছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। যে সব এলাকায় হার হয়েছে দলের সেখানেই গত কয়েকদিন ধরে জনসংযোগ করছেন তিনি। 


```