Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

লাইনচ্যুত তিরুপতি এক্সপ্রেস, ট্রেন চলাচল বন্ধ শালিমার-সাঁতরাগাছি লাইনে

রবিবার বেলার দিকে পদ্মপুকুর স্টেশনের কাছে তিরুপতি এক্সপ্রেসের সঙ্গে আরেকটি ট্রেনের সংঘর্ষ হয়।

লাইনচ্যুত তিরুপতি এক্সপ্রেস, ট্রেন চলাচল বন্ধ শালিমার-সাঁতরাগাছি লাইনে

নিজস্ব ছবি

শেষ আপডেট: 26 January 2025 12:10

দ্য ওয়াল ব্যুরো: শালিমারের কাছে ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত তিরুপতি এক্সপ্রেসের দু'টি বগি। ট্রেনটি শালিমারের দিকে যাচ্ছিল। লাইনচ্যুত হয়েছে উল্টো দিক থেকে আসা আরেকটি ট্রেনের একটি বগিও। আপাতত ট্রেন চলাচল বন্ধ শালিমার-সাঁতরাগাছি লাইনে। 

রবিবার বেলার দিকে পদ্মপুকুর স্টেশনের কাছে তিরুপতি এক্সপ্রেসের সঙ্গে আরেকটি ট্রেনের সংঘর্ষ হয়। তাতেই লাইনচ্যুত হয় দু'টি ট্রেন। যদিও সেই মুহূর্তে দু'টি ট্রেনই খালি ছিল বলে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। 

ঘটনাস্থলে পৌঁছে গেছেন রেলের ইঞ্জিনিয়াররা। লাইনচ্যুত হওয়া বগিগুলিকে সরানোর কাজ শুরু হয়েছে। কীভাবে এমন ঘটনা হল, তা পরিষ্কার নয় কারও কাছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা। 

শীঘ্রই যাতে ট্রেন চলাচল স্বাভাবিক করা যায়, তার চেষ্টা করা হচ্ছে।


```