Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

একই দিনে বাড়ি থেকে নিখোঁজ ননদ-বৌদি ও তার ৪ বছরের শিশুপুত্র, হাওড়ার উনসানিতে শোরগোল

প্রতিবেশী শেখ আহম্মদ হোসেন বলেন, "অনেকেই স্কুলের পোশাকে ওই কিশোরীকে দেখেছেন সেদিন। কিন্তু একই সঙ্গে তারা কীভাবে নিখোঁজ হল তা অবাক করার মতোই ব্যাপার।

একই দিনে বাড়ি থেকে নিখোঁজ ননদ-বৌদি ও তার ৪ বছরের শিশুপুত্র, হাওড়ার উনসানিতে শোরগোল

উদ্বিগ্ন পরিজনরা

শেষ আপডেট: 1 November 2024 18:31

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: তিনদিন ধরে নিখোঁজ ননদ, মাসতুতো বৌদি, ও তার ৪ বছরের শিশুপুত্র। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনও খোঁজ মেলেনি তাদের। এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে উনসানির নতুন সানাপাড়ায়। 

নিখোঁজ নাবালিকা (১৫) নবম শ্রেণির ছাত্রী। ওই ছাত্রীর মা জানান, ২৯ তারিখ ডাক্তার দেখাতে কলকাতার এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন তিনি। বাড়ি ফিরে দেখেন হাঁড়িতে ভাত ঢাকা রয়েছে। প্রথমে মনে করেন মেয়ে হয়তো স্কুলে গেছে। কিন্তু ছুটির সময় পেরিয়ে গেলেও মেয়ে বাড়ি ফেরেনি। এরপরেই খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা। রাত হয়ে যাওয়ার পরেও সে বাড়ি না ফেরায় জগাছা থানায় নিখোঁজ ডায়েরি করেন। 

একই দিনে ওই কিশোরীর মাসতুতো বৌদি তার ৪ বছরের শিশুপুত্র-সহ নিখোঁজ হয়ে যান। ওই বধূর স্বামী জানান, একই দিনে তার মাসতুতো বোন ও স্ত্রী শিশুপুত্রকে নিয়ে নিখোঁজ হন। রাত গড়িয়ে যাওয়ার পরেও তারা বাড়ি না ফেরায় থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করেন তাঁরা। তার স্ত্রীর সঙ্গে মাসতুতো বোনের ভালো সম্পর্ক ছিল। বাড়িতে নিয়মিত আসা যাওয়া ছিল দুজনের। 

প্রতিবেশী শেখ আহম্মদ হোসেন বলেন, "অনেকেই স্কুলের পোশাকে ওই কিশোরীকে দেখেছেন সেদিন। কিন্তু একই সঙ্গে তারা কীভাবে নিখোঁজ হল তা অবাক করার মতোই ব্যাপার। তিনদিন কেটে যাওয়ার পরেও তাঁদের খোঁজ না মেলায় উদ্বিগ্ন গোটা পাড়ার মানুষ।" তিনি জানান, ওই ছাত্রীর পরিবার দীর্ঘদিন ধরেই ওই এলাকায় ভাড়া থাকেন। সেলাইয়ের কাজ করেন মেয়েটির মা। বাবা রংমিস্ত্রির কাজ করেন। তাদের আসল বাড়ি আমতায়। পুরো বিষয়টিই পুলিশকে লিখিতভাবে জানানো হয়েছে। 


```