Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পঞ্চায়েত অফিসে ঢুকে ১১ টা আলমারি ভাঙল চোর, ফাইল-ল্যাপটপ-নগদ খোয়া গেল না কিছুই

গুচ্ছ গুচ্ছ ফাইল যা ছিল,সবই আছে। ল্যাপটপ-নগদ টাকা যেমন ছিল তেমনই রয়েছে।

পঞ্চায়েত অফিসে ঢুকে ১১ টা আলমারি ভাঙল চোর, ফাইল-ল্যাপটপ-নগদ খোয়া গেল না কিছুই

পঞ্চায়েত অফিসে আলমারি ভাঙা হয়েছে। নিজস্ব চিত্র।

শেষ আপডেট: 19 July 2024 18:41

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: গুচ্ছ গুচ্ছ ফাইল যা ছিল,সবই আছে। ল্যাপটপ-নগদ টাকা যেমন ছিল তেমনই রয়েছে। নৈটি গ্রাম পঞ্চায়েত অফিসের ১১টা আলমারি, লকার, ড্রয়ার- সব ভাঙল চোর। কিন্তু নিল না কিছুই। চোরের কাণ্ডে হইচই পড়ল চণ্ডীতলায়।
 
শুক্রবার সকালে পঞ্চায়েতের এক কর্মী এসে দেখতে পান গেটের তালা ভাঙা। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে চলে আসেন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যরা। দেখা যায় অফিসের ১১ টি আলমারি ভাঙা, ভেঙে পড়ে রয়েছে লকার ও টেবিলের ড্রয়ারও। ছড়িয়ে রয়েছে জিনিসপত্র। 

চণ্ডীতলার নৈটি গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস মান্না জানান, পঞ্চায়েতের এক মহিলা কর্মী এদিন সকালে কাজে এসে দেখেন আলমারির তালা ভাঙা। হইচই পড়ে যায়। কিন্তু পরে দেখা যায় কিছুই খোয়া যায়নি। পঞ্চায়েত অফিসে কিছু টাকা ছিল। ছিল ল্যাপটপ ও ফাইলপত্র। সব যেমন ছিল, তেমনই আছে। তিনি বলেন, "এর থেকেই আমাদের সন্দেহ কোনও বিশেষ উদ্দেশে হানা দিয়েছিল। কিন্তু কারণটা বোঝা যাচ্ছে না। পঞ্চায়েতের সিসি ক্যামেরাগুলো অকেজো হয়ে আছে গত কয়েকদিন ধরে। যার ফলে বোঝার উপায় নেই চোর এক না একাধিক ছিল।"

পুলিশসূত্রে জানা গেছে, জনাইয়ের আরও দুটি স্কুলে তালা ভেঙে ঢুকে আলমারি ভাঙে দুষ্কৃতীরা। জনাই ভগবান দেবী গোয়েঙ্কা গার্লস হাইস্কুলে তালা ভেঙে ঢুকে সিসিটিভির হার্ডডিস্ক খুলে নিয়ে গেছে চোর। বাঁকা গাছা প্রাথমিক স্কুলেও হানা দিয়েছিল তস্করের দল। ঘটনার তদন্ত শুরু করেছে চণ্ডীতলা থানার পুলিশ।


```