Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রেশার মাপাতে এসে ওষুধের দোকান থেকে কয়েক হাজার টাকা হাতিয়ে উধাও দুষ্কৃতীরা

প্রায় সাত আট হাজার টাকা খোয়া গেছে বলে দাবি ওই ওষুধ ব্যবসায়ীর। থানার দারস্থ হন তিনি। দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে পোলবা থানার পুলিশ।

প্রেশার মাপাতে এসে ওষুধের দোকান থেকে কয়েক হাজার টাকা হাতিয়ে উধাও দুষ্কৃতীরা

শেষ আপডেট: 1 October 2024 17:35

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: কেপমারির নতুন উপায়ে চিন্তার ভাঁজ হুগলি পুলিশের কপালে। প্রেসার মাপতে ওষুধের দোকানে ঢুকে বেরোনোর সময় ক্যাশবাক্স সাফ করল দুষ্কৃতীরা। তদন্তে পোলবা থানার পুলিশ। 

বরুনান পাড়ায় পোলবা বিডিও অফিসের সামনে এই ঘটনাটি ঘটে। মঙ্গলবার দুপুরে ওষুধের দোকানে একাই ছিলেন মালিক অরবিন্দ ঘোষ। তিনি জানান, একজন প্রেসার মাপতে এসেছিলেন। তাঁর সঙ্গে ছিলেন আরও দুজন। প্রেসার মাপা হয়ে গেলে তাঁর কাছ থেকে ওষুধ চান ওই ব্যক্তি। এরপর ওষুধ নিয়ে দাম না দিয়েই দোকান থেকে বেরিয়ে যান ওই ব্যক্তি। তখনও তার সঙ্গে আসা আরও দুই ব্যক্তির দোকানেই বসেছিল। 

ওষুধের দাম না দিয়ে দোকান থেকে বেরিয়ে যাওয়ায় ওই ব্যক্তির পিছু নেন মালিক অরবিন্দ ঘোষ। যদিও ওই ব্যক্তিকে আর পাওয়া যায়নি। অরবিন্দবাবু ফিরে এসে দেখেন ক্যাশবাক্স খালি। দোকানে থাকা দুই ব্যক্তিও নেই। প্রায় সাত আট হাজার টাকা খোয়া গেছে বলে দাবি ওই ওষুধ ব্যবসায়ীর। থানার দারস্থ হন তিনি। দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে পোলবা থানার পুলিশ।


```