Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সোনার দোকানে কেপমারি, দাম জানার ফাঁকে চেনের বান্ডিল নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা

বৃহস্পতিবার সন্ধ্যায় চণ্ডীতলার গড়লগাছা এলাকায় একটি সোনার দোকানে ক্রেতা সেজে দুই দুষ্কৃতী দোকানে ঢোকে এবং ব্যবসায়ীকে সোনার গয়না দেখাতে বলে।

সোনার দোকানে কেপমারি, দাম জানার ফাঁকে চেনের বান্ডিল নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা

সোনার দোকানে কেপমারি

শেষ আপডেট: 8 November 2024 19:37

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: চণ্ডীতলায় ফের সোনার দোকানে কেপমারি! এবার ক্রেতা সেজে দোকানে ঢুকে দরদাম করতে করতে সোনার চেনের বান্ডিল নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় চণ্ডীতলার গড়লগাছা এলাকায় একটি সোনার দোকানে ক্রেতা সেজে দুই দুষ্কৃতী দোকানে ঢোকে এবং ব্যবসায়ীকে সোনার গয়না দেখাতে বলে।

ব্যবসায়ী সোনার চেনের বান্ডিল বার করে দেখান। এরপরেই শুরু হয় দামদস্তুর। এই সময় ব্যবসায়ীর অন্যমনস্কতার সুযোগে চেনের বান্ডিল নিয়ে বাইকে চেপে চম্পট দেয় দুই দুষ্কৃতী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চণ্ডীতলা থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করে চণ্ডীতলা থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। পুলিশ জানিয়েছে, সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজ চলছে। পাশাপাশি কত টাকার গয়না খোয়া গেছে তার হিসেব নিকেশ চলছে। 

গত ২৫ শে অক্টোবর ভোরে চণ্ডীতলার বেগমপুরে শাটার কেটে পরপর দুটি সোনার দোকান থেকে গয়না চুরি করে দুষ্কৃতীরা। এবার চণ্ডীতলার গড়লগাছা এলাকায় সোনার দোকানে কেপমারির ঘটনায় আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছে তারা। 


```