Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুকুর থেকে উদ্ধার যুবকের দেহ, মিলল বাইকও, কীভাবে জলে পড়ে গেলেন খতিয়ে দেখছে পুলিশ 

পুলিশের অনুমান, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইক নিয়ে পুকুরে পড়ে যান তিনি। তারপর আর তাঁর পক্ষে উঠে আসা সম্ভব হয়নি। 

পুকুর থেকে উদ্ধার যুবকের দেহ, মিলল বাইকও, কীভাবে জলে পড়ে গেলেন খতিয়ে দেখছে পুলিশ 

জল থেকে তোলা হচ্ছে মোটরবাইক

শেষ আপডেট: 29 October 2024 14:05

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ডানকুনির খোরিয়ালে পুকুর থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। জল থেকে উদ্ধার হয়েছে একটি মোটরবাইকও। পুলিশের অনুমান, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইক নিয়ে পুকুরে পড়ে যান তিনি। তারপর আর তাঁর পক্ষে উঠে আসা সম্ভব হয়নি। 

মঙ্গলবার সকালে ডানকুনি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের খোরিয়ালে একটি পুকুরে ওই যুবকের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। পুকুরের জলে দেহ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ডানকুনি থানায় খবর দেন বাসিন্দারা। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। তারপরেই নজরে পরে পুকুরে পড়ে রয়েছে একটি মোটরবাইক। দেহ উদ্ধারের পর দড়ি বেঁধে সেই বাইকও তোলা হয়। ঘটনায় শোরগোল পড়ে গোটা এলাকায়। 

পরে পুলিশ মৃত যুবকের নাম ও পরিচয় জানতে পারে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম দীপক সিং। বাড়ি হাওড়া জেলার বালিতে। পুলিশের প্রাথমিক অনুমান বাইক নিয়ে নিয়ে জলে পড়ে অস্বাভাবিক মৃত্যু হয়েছে তাঁর। তবে পুলিশ কর্তারা জানান, শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ জানা যাবে। কী কারণে ওই যুবক বালি থেকে ডানকুনি এসেছিলেন তাও জানার চেষ্টা করছে পুলিশ। 


```