Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রচনাকে পরিযায়ী শিল্পী বললেন সুকান্ত, 'আসবেন যাবেন কিন্তু থাকবেন না'

বুধবার চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় এসে হুগলির সাংসদ সম্পর্কে এমন মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 

রচনাকে পরিযায়ী শিল্পী বললেন সুকান্ত, 'আসবেন যাবেন কিন্তু থাকবেন না'

শেষ আপডেট: 6 November 2024 18:32

দ্য় ওয়াল ব্যুরো, হুগলি: সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে পরিযায়ী শিল্পী বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বললেন, "তিনি এখানে আসবেন যাবেন, কিন্তু থাকবেন না।" বুধবার চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় এসে হুগলির সাংসদ সম্পর্কে এমন মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 

মঙ্গলবার পান্ডুয়া-সিঙ্গুর-চন্দননগরে একাধিক জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করেন হুগলির সাংসদ রচনা বন্দোপাধ্যায়। পুজো উদ্বোধনের পাশাপাশি কোথাও জগদ্ধাত্রী প্রতিমাকে আরতি করেন আবার কোথাও শোভাযাত্রায় পা মেলান। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় তিনি থাকবেন কিনা তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রচনা জানিয়েছিলেন, দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠানের কাজ আছে তাই থাকতে পারবেন কিনা তা এখনও ঠিক নেই। বুধবার পঞ্চমীর দিন চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানে স্থানীয় সাংসদকে দেখা যায়নি।

বুধবার জগদ্ধাত্রী পুজো উপলক্ষে চন্দননগরে আসেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রচনা বন্দ্যোপাধ্যায়ের   বক্তব্য প্রসঙ্গে সুকান্ত মজুমদারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি হুগলি জেলার মানুষকে, চন্দনগরের মানুষকে ভাবতে বলব। ওঁরা যাকে সাংসদ করে এখানে পাঠিয়েছেন তিনি তো পরিযায়ী শিল্পী। এখানে আসবেন যাবেন কিন্তু থাকবেন না। ভবিষ্যতে যিনি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দাঁড়াবেন তাঁকে জেতালে আপনারা এমন সাংসদ বিধায়ক পাবেন যারা সবসময় আপনাদের সাথে থাকবে। না হলে এমনটাই ঘটবে।"

এদিন হুগলিতে প্রথমে ডানকুনিতে উপস্থিত হন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে দলীয় একটি কার্যক্রমে যোগ দেন তিনি। এরপর চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমা দর্শন করেন। দলের একটি বুকস্টলেরও উদ্ধোধন করেন।


```