Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

কেন সিজারের পর আশঙ্কাজনক প্রসূতিরা! খতিয়ে দেখতে তৈরি হল বিশেষজ্ঞ কমিটি

কী কারণে একসঙ্গে পাঁচজন প্রসূতি সিজারের পর অসুস্থ হয়ে পড়লেন খোঁজ নিয়ে দেখা হচ্ছে বলে জানান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্কমৌলি কর।

কেন সিজারের পর আশঙ্কাজনক প্রসূতিরা! খতিয়ে দেখতে তৈরি হল বিশেষজ্ঞ কমিটি

অবস্থার অবনতি হওয়ায় তিন প্রসূতিকে স্থানান্তরিত করা হয় কলকাতায়

শেষ আপডেট: 19 July 2024 16:07

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: হুগলি জেলা হাসপাতালে একই দিনে সিজার হওয়া সংকটজনক পাঁচ প্রসূতির একজনের মৃত্যু হয়েছে কলকাতার আরজিকর হাসপাতালে। এখনও আশঙ্কাজনক অবস্থায় তিনজন ভর্তি কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতালে। একজনের চিকিৎসা চলছে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের সিসিইউতে। বৃহস্পতিবার এই ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। কী কারণে এমন হল তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য স্বাস্থ্য দফতর।  

চুঁচুড়ার ইমামবাড়া জেলা হাসপাতালে হুগলির বাইরে থেকেও বহু রোগী আসেন। কী কারণে একসঙ্গে পাঁচজন প্রসূতি সিজারের পর অসুস্থ হয়ে পড়লেন খোঁজ নিয়ে দেখা হচ্ছে বলে জানান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্কমৌলি কর। তিনি বলেন, "যে ডাক্তার সিজার করেছিলেন তাঁর সঙ্গে কথা বলা হয়েছে। কী কারণে প্রসূতিদের অবস্থার অবনতি হল,  তা খতিয়ে দেখতে একটি এক্সপার্ট কমিটি তাঁদের মতামত দেবে। বিষয়টি নিয়ে আমরাও চিন্তিত আছি।"

এক প্রসূতির আত্মীয় সেখ সজল বলেন, "গত সোমবার আমার ভাইয়ের স্ত্রীকে ভর্তি করেছিলাম। সম্পূর্ণ সুস্থ ছিল। লিফ্ট দিয়ে না উঠে সিঁড়ি দিয়ে হেঁটে উঠেছিল। রাতে জানানো হয় তাঁর অবস্থা খারাপ। তারপরে তাঁকে সিসিইউতে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকে যা যা বলেছে, রক্ত থেকে শুরু করে ইঞ্জেকশন, সব এনে দিয়েছি। সাত হাজার টাকা দামের ইঞ্জেকশনও কিনে দেই। তারপরও রোগীকে কলকাতায় রেফার করেছে। সেখান থেকে বলা হয়েছে কিডনির সমস্যা রয়েছে।"

হুগলি জেলায় ২০২২-২৩ সালে ৬২ জন প্রসূতির মৃত্যু হয়। ২৩-২৪ সালে মারা যান ৪২ জন। চলতি বছরে এখনও পর্যন্ত ১৭ জন প্রসূতির মৃত্যু হয়েছে।


```