Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

১৩ দিন ধরে নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধার হল ধান জমি থেকে! চুঁচুড়ায় চাঞ্চল্য

বৃহস্পতিবার সকালে স্থানীয় এক চাষি কেষ্ট মণ্ডল সেচের জলের জন্য পাম্প চালাতে গিয়ে মাঠের মধ্যে কঙ্কাল দেখতে পান।

১৩ দিন ধরে নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধার হল ধান জমি থেকে! চুঁচুড়ায় চাঞ্চল্য

শেষ আপডেট: 27 March 2025 19:32

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ১৩ দিন পর উদ্ধার হল দাদপুরের যুবকের দেহের কঙ্কাল। দাদপুর আদ্রা গ্রামের বাসিন্দা পেশায় দিনমজুর সূর্যকান্ত আহিরি (৩৫) দোলের পরের দিন ১৫ তারিখ থেকে নিখোঁজ হয়ে যান। হারিট গ্রাম পঞ্চায়েতের বাদিনান গ্রামের ধান জমি থেকে তার কঙ্কাল উদ্ধার হল।

দাদপুর থানার পুলিশ গিয়ে কঙ্কাল উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। বৃহস্পতিবার সকালে স্থানীয় এক চাষি কেষ্ট মণ্ডল সেচের জলের জন্য পাম্প চালাতে গিয়ে মাঠের মধ্যে কঙ্কাল দেখতে পান। খবর যায় পুলিশে। পরনের লুঙ্গি ও হাতের বালা দেখে ওই যুবককে শনাক্ত করে তার পরিবার।

যুবকের দাদা চন্দ্রকান্ত আহিরি বলেন, "সকালে চা খেয়ে আলুর জমিতে যাচ্ছি বলে বেরিয়েছিল ভাই। তারপর আর বাড়ি ফেরেনি। আমরা আত্মীয় পরিচিতদের বাড়ি খোঁজ নিয়েছি। কিন্তু খুঁজে পাওয়া যায়নি ওকে। আজ সকালে খবর পেলাম মাঠে কঙ্কাল হয়ে পড়ে আছে।" যুবকের মৃত্যু কী ভাবে খতিয়ে দেখছে পুলিশ।


```