Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূলের তুমুল বিক্ষোভে হাওড়া ফিরে গেল সিঙ্গুর আন্দোলন লোকাল

সিঙ্গুরের ১ নম্বর প্ল্যাটফর্মে  ট্রেন ঢুকতেই মন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে তৃণমূল কর্মী ও যাত্রীরা ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়েন। শুরু হয় বিক্ষোভ কর্মসূচি।

তৃণমূলের তুমুল বিক্ষোভে হাওড়া ফিরে গেল সিঙ্গুর আন্দোলন লোকাল

শেষ আপডেট: 1 January 2025 11:50

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: সিঙ্গুর আন্দোলন লোকাল ট্রেনটিকে কোনওমতেই তারকেশ্বর পর্যন্ত সম্প্রসারণ করা যাবে না। এই দাবিকে সামনে রেখে বুধবার সকালে ফের সিঙ্গুর স্টেশনে আন্দোলনে নামে তৃণমূল। হাওড়া-তারকেশ্বর লোকাল ট্রেনটিকে তারকেশ্বর অভিমুখে যেতে বাধা দেওয়া হয়। 

সিঙ্গুরের ১ নম্বর প্ল্যাটফর্মে  ট্রেন ঢুকতেই মন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে তৃণমূল কর্মী ও যাত্রীরা ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়েন। শুরু হয় বিক্ষোভ কর্মসূচি। ঘটনাস্থলে পৌঁছয় রেলপুলিশ ও হুগলি জেলা গ্ৰামীন পুলিশ। বিক্ষোভের জেরে ট্রেনটি আর তারকেশ্বরের দিকে যেতে পারেনি। ৮টা ১২ মিনিটে ট্রেনটি পুনরায় হাওড়ার দিকে চলে যায়।

বেচারাম মান্না জানান, আজ ট্রেন ঘুরে আবার হাওড়া চলে যাওয়ায় তাঁরা আন্দোলনে ইতি টানেন। কিন্তু ভবিষ্যতে ফের যদি ট্রেনটিকে তারকেশ্বর পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা হয় তবে আবার তাঁরা আন্দোলনে নামবেন। এই ট্রেনটি তাঁদের আবেগ। এই ট্রেনকে কিছুতেই তারকেশ্বর পর্যন্ত নিয়ে নেওয়া যাবে না।

পূর্বরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত বলেন, "নির্দিষ্ট সময়সূচি মেনেই ট্রেন চালানো হবে। পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত কোনও ট্রেন বাতিল করা হয়নি। ট্রেনের যাত্রা পথ বাড়ানো হয়েছে বৃহত্তর স্বার্থে। একটা নির্দিষ্ট অঞ্চলের লোক বাধা দিলে তা সেই স্বার্থের পরিপন্থী হয়।"


```