Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৫০ টাকার জাল নোট নিয়ে দিব্যি চলছিল কেনাকাটা, ব্যবসায়ীরা বুঝতে পেরেই খবর দিল পুলিশকে

এতদিন জাল নোট যা মিলত, প্রায় সবই ৫০০ টাকার। কিন্তু এক্ষেত্রে ৫০ টাকার নোট জাল হয়েছে। পুলিশের অনুমান,ছোটো নোট জাল হলে তা যাচাইয়ের সম্ভাবনা কম থাকে।

৫০ টাকার জাল নোট নিয়ে দিব্যি চলছিল কেনাকাটা, ব্যবসায়ীরা বুঝতে পেরেই খবর দিল পুলিশকে

জাল নোট-সহ গ্রেফতার

শেষ আপডেট: 2 October 2024 16:30

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: উৎসবের আগে জাল নোট দিয়ে কেনাকাটা করতে গিয়ে ধরা পড়ল তিন যুবক। ধৃতদের কাছ থেকে ১৫ টি ৫০ টাকার জাল নোট উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধেবেলায় বৈঁচী গ্রামের চৌবেরা বাজারে কয়েকটি দোকান থেকে কেনাকাটা করছিল তিন যুবক। প্রত্যেককেই ৫০ টাকার নোট দিচ্ছিল। নোট দেখে সন্দেহ হয় এক ব্যবসায়ীর। সঙ্গে সঙ্গে বাজারের অন্য ব্যবসায়ীদের বিষয়টি জানান তিনি। সেই নোট যাচাই করে দেখেই তাঁরা দেখেন নোটগুলি একই নম্বরের। এরপরেই   পান্ডুয়া থানায় ফোন করে খবর দেন ব্যবসায়ীরা।দ্রুত পুলিশ পৌঁছয়। গ্রেফতার করা হয় তিনজনকে।

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শেখ নাজিমুদ্দিন, শেখ রোহান ও শেখ আরমান। তাদের প্রত্যেকেরই বাড়ি পান্ডুয়ার বোসপাড়া এলাকায়। বয়স ১৯ থেকে ২৪ বছর। হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানিয়েছেন,পাঁচদিনের পুলিশ হেফাজত চেয়ে বুধবার ধৃতদের আদালতে পাঠানো হয়েছে। তাদের জেরা করে এই জাল টাকার সোর্স জানার চেষ্টা করা হবে।

এতদিন জাল নোট যা মিলত, প্রায় সবই ৫০০ টাকার। কিন্তু এক্ষেত্রে ৫০ টাকার নোট জাল হয়েছে। পুলিশের অনুমান,ছোটো নোট জাল হলে তা যাচাইয়ের সম্ভাবনা কম থাকে। বড় নোট হাতে নিয়ে নেড়েচেড়ে দেখা হয়। সম্ভবত তাই ছোটো নোট জাল করার প্রবণতা বাড়ছে। পান্ডুয়ার ধৃতরা সবাই দিনমজুর। তারা এই নোট কোথায় পেল, তাদের সঙ্গে আরও কেউ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।


```