Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

হাওড়ার তিনটি স্কুলকে শো-কজ করার পরে হুগলিতেও মিছিলে সামিল পড়ুয়া ও দিদিমনিরা

চুঁচুড়ার হুগলি গার্লস হাইস্কুলের প্রাক্তন ও বর্তমান পড়ুয়ারা স্কুলের সামনে থেকে আরজি কর কাণ্ডে বিচার চেয়ে পদযাত্রা করেন।

হাওড়ার তিনটি স্কুলকে শো-কজ করার পরে হুগলিতেও মিছিলে সামিল পড়ুয়া ও দিদিমনিরা

শেষ আপডেট: 24 August 2024 16:06

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে মিছিল করায় হাওড়ার তিনটি স্কুলকে শোকজ করেছে শিক্ষা দফতর। তবে প্রতিবাদ থেমে থাকছে না। হুগলিতেও স্কুলের ছাত্রী অভিভাবক শিক্ষিকা ও প্রাক্তনীরা পথে নেমে প্রতিবাদে সামিল হলেন।

চুঁচুড়ার হুগলি গার্লস হাইস্কুলের প্রাক্তন ও বর্তমান পড়ুয়ারা স্কুলের সামনে থেকে আরজি কর কাণ্ডে বিচার চেয়ে পদযাত্রা করেন। পিপুলপাতি মোড়ে বিবেকানন্দ মূর্তির সামনে বিক্ষোভ দেখান তাঁরা। রাস্তা অবরোধ করেন। আরজি করের প্রতিবাদে রাস্তায় নামায় হাওড়ার তিনটি স্কুলকে শোকজ করারও প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। এক ছাত্রীর মা বলেন, "স্কুলের পোশাক পরেনি কোনও ছাত্রী। এখনও যদি না প্রতিবাদ জানাই আমার মেয়েও সুরক্ষিত থাকবে না। তাই স্কুল ছুটির পর বেরিয়েছি।"

প্রাক্তনীরা জানান,এভাবে মানুষের প্রতিবাদকে দমানো যাবে না। হুগলি গার্লস শিক্ষিকা কুমকুম বন্দ্যোপাধ্যায় ও শিউলি বড়াল বলেন, "শাস্তি চাই দোষীদের। এই নির্যাতন বন্ধ হোক। আমরা আমাদের সন্তানসম ছাত্রীদের সঙ্গে স্কুল ছুটির পর এই প্রতিবাদে সামিল হয়েছি। একজন শিক্ষক হিসাবে বলতে পারি এই প্রতিবাদ প্রত্যেকটা মেয়ের প্রত্যেকটা মায়ের করা উচিত। ধর্ষক যাতে অপরাধ করার আগে দশবার ভাবে। এই প্রতিবাদে আমরা ছাত্রীদের পাশে না থাকলে সেটা অধর্ম  হবে।"

আরজি কর কাণ্ডের প্রতিবাদে মিছিল করায় হাওড়ার তিনটি স্কুলকে শোকজ করে জেলা শিক্ষা দফতর। ব্যাঁটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়, বলুহাটি গার্লস হাইস্কুল ও বলুহাটি হাইস্কুল কর্তৃপক্ষের কাছে শুক্রবারই নোটিস পাঠানো হয়। ছাত্র ছাত্রীদের নিয়ে মিছিল করানো শিশু অধিকার বিরোধী বলে জানানো হয়। ২৪ ঘন্টার মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। তা না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জেলা স্কুল পরিদর্শকের পক্ষ থেকে জানানো হয়।


```