Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

স্কুলের পথে বাগনানে ময়ূরী কচ্ছপের প্রাণ বাঁচাল স্কুল ছাত্রী, আমতাতেও উদ্ধার পিকক টার্টেল

বৈদ্যনাথপুর গ্রামের স্কুল ছাত্রী অঙ্কিতা পাঁজা স্কুলে যাচ্ছিল পরীক্ষা দিতে। হঠাৎ জানালা দিয়ে দেখতে পায় একটি বিশাল কচ্ছপ পাশের ডোবা থেকে উঠে রাস্তা পার হচ্ছে।

স্কুলের পথে বাগনানে ময়ূরী কচ্ছপের প্রাণ বাঁচাল স্কুল ছাত্রী, আমতাতেও উদ্ধার পিকক টার্টেল

বিলুপ্তপ্রায় কচ্ছপ উদ্ধার

শেষ আপডেট: 10 December 2024 15:12

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: ভাগ্যিস নজরে এসেছিল স্কুলছাত্রীর। তারই তৎপরতায় বাগনানের রাস্তা থেকে উদ্ধার হল প্রায় ৯ কেজি  ওজনের একটি পিকক টার্টেল। ভারতে যা ময়ুরী কাছিম নামেই পরিচিত। 

বাগনান বৈদ্যনাথপুর গ্রামের স্কুল ছাত্রী অঙ্কিতা পাঁজা। ভাত খেয়ে ব্যাগ গুছিয়ে স্কুলে যাচ্ছিল পরীক্ষা দিতে। হঠাৎ জানালা দিয়ে দেখতে পায় একটি বিশাল কচ্ছপ পাশের ডোবা থেকে উঠে রাস্তা পার হচ্ছে। সঙ্গে সঙ্গে মা রীনা পাঁজাকে ডেকে নিয়ে রাস্তায় বেরিয়ে আসে। এরপর মা-মেয়ে মিলে নিয়ে কচ্ছপটিকে তুলে নিয়ে বাড়ি চলে আসে। 

খবর পেয়ে অঙ্কিতাদের বাড়িতে তখন পড়শিদের ভিড়। বিলুপ্তপ্রায় কচ্ছপ উদ্ধারের খবর পেয়ে সমাজসেবামূলক কাজকর্মের সঙ্গে জড়িত এলাকার বাসিন্দা সোনাই সামন্ত হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সঙ্গে যোগাযোগ করেন।  ঘটনাস্থলে পৌঁছন পরিবেশকর্মী সুমন্ত দাস ও রঘুনাথ মান্না। কিছুক্ষণ পরে পরিবেশ কর্মী চিত্রক প্রামাণিক, ঝিন্দন প্রধান ও সুপ্রকাশ আদক গ্রামে পৌঁছন। তাঁরাই বৈদ্যনাথপুর গ্রামের একটা জলাভূমিতে ময়ূরী কচ্ছপটিকে ছেড়ে দেন। একইসঙ্গে গ্রামের মানুষকে এই বিলুপ্তপ্রায় কচ্ছপ রক্ষার বিষয়ে সচেতন করেন তাঁরা।  

একই সময়ে আমতার গাজীপুর গ্রাম থেকে সামাজিক সংগঠন প্রয়াসের সদস্যরা একটি চার কেজি ওজনের ময়ূরী কচ্ছপ উদ্ধার করেন। সেটিকও পরে লাগোয়া একটি জলাশয়ে ছেড়ে দেওয়া হয়।

পরিবেশ কর্মী চিত্রক প্রামাণিক বলেন, "এই ময়ূরী কচ্ছপ বা পিকক সফটশেল টার্টেল ২০২২ ভারতীয় বন্যপ্রাণ সংরক্ষণ পরিমার্জিত আইন অনুযায়ী সর্বোচ্চ সংরক্ষণের আওতায়। তফসিলি ১ এর অন্তর্ভুক্ত এটি। একে শিকার করলে বা বাড়িতে আটকে রাখলে কয়েক বছরের জেল ও জরিমানা নিশ্চিত। আমাদের চারপাশের জলাভূমি নষ্ট হচ্ছে। এরফলে নষ্ট হচ্ছে এদের বাসস্থান। তাই বারবার লোকালয়ে চলে আসছে এই বিলুপ্তপ্রায় কচ্ছপগুলি। কচ্ছপের মাংস খাওয়ার প্রবণতাতেও এদের সংখ্যা কমছে।"


```