Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

'মহাকুম্ভে স্নান করেছি তাই এখানে আর করলাম না' ত্রিবেণীতে জল ছিটিয়ে বললেন রচনা

"সরস্বতী পুজোর দিন ভিড় হবে বলে আমাকে অনেকে যেতে বারণ করেছিল। আমি বলেছিলাম সরস্বতী পুজোর দিনেই স্নান করব।"

'মহাকুম্ভে স্নান করেছি তাই এখানে আর করলাম না' ত্রিবেণীতে জল ছিটিয়ে বললেন রচনা

রচনা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 12 February 2025 14:44

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: প্রয়াগে ডুব দিয়ে বলেছিলেন 'তুলনাহীন ব্যবস্থাপনা'। ত্রিবেণীতে মাথায় জল ছিটিয়ে বললেন 'দারুন!' হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের পোশাকেও ছিল চমক। প্রয়াগরাজে সরস্বতী পুজোর দিন পুণ্যস্নান করেছিলেন গেরুয়া শাড়ি পরে। বুধবার ত্রিবেণী কুম্ভে রচনা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হলেন সবুজ শাড়িতে। বললেন, "আমি কালার থেরাপি করি।"

উত্তরপ্রদেশের প্রয়াগ রাজে মহাকুম্ভে পুণ্য স্নান করেছিলেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সেই ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ারও করেছিলেন। এদিন তৃণমূল সাংসদ বলেন, "সরস্বতী পুজোর দিন ভিড় হবে বলে আমাকে অনেকে যেতে বারণ করেছিল। আমি বলেছিলাম সরস্বতী পুজোর দিনেই স্নান করব। ওখানে খুব ভালো ব্যবস্থাপনা ছিল।অনেকটা দূরে গাড়ি রেখে পায়ে হেঁটে যেতে হয়েছিল।"

প্রয়াগে দুর্ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, "ওরা আগে যে দুর্ঘটনা হয়েছিল তখন হয়তো সেই ব্যবস্থাপনা ছিল না। তবে আমি যেদিন গেছি সেদিন খুব ভালো দেখেছি। এরকমটা নয় যে ভিআইপি গেলে তার জন্য আলাদা ব্যবস্থা করে ঢুকিয়ে দেবে। কারণ সেই ব্যবস্থা আমি দেখিনি। ওখানে দুর্ঘটনা হওয়ার পর ওখানকার সরকার হয়তো আরও বেশি তৎপর হয়েছে। কোটি কোটি লোক ওখানে গেছে। মানুষ যদি একটু দৌড়তে শুরু করে তাহলে কী হতে পারে।"

এদিন ত্রিবেণী সঙ্গমে এসে মাথায় শুধু গঙ্গাজলের ছিঁটে দিলেন তিনি। বললেন, "মহাকুম্ভে স্নান করেছি তাই এখানে আর করলাম না। গঙ্গাজল মাথায় নিলাম। ত্রিবেণী কুম্ভ মেলার ব্যবস্থাও ভালো। সব দফতর মিলে একসাথে কাজ করেছে। স্নানের ঘাটগুলোর একটু সংস্কার করা প্রয়োজন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব।"

প্রয়াগরাজে পরনে ছিল গেরুয়া পোশাক। ত্রিবেণীতে সবুজ কেন?  এ প্রশ্নে রচনা বলেন, "আজকে বুধবার আমি সবুজ পরি। আর তাছাড়া আমি কালার থেরাপি করি।"


```