
রচনা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 14 July 2024 18:56
দ্য ওয়াল ব্য়ুরো, হুগলি: চন্দননগর তৃণমূলের রক্তদান শিবিরে রক্ত দিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে রচনা বলেন, "একটা ভীষণ ভালো প্রয়াস।কারণ আমরা জানি একটা মানুষ অসুস্থ হলে আজকের দিনে রক্ত পাওয়া অসম্ভব একটা ব্যাপার। যতই সোর্স থাকুক না কেন, যতই চেনা পরিচিত থাকুক না, কেন রক্ত পাওয়া যায় না। তাই বলব, সাধারণ মানুষের জন্য রক্তদান শিবিরের আয়োজন করা ভীষণ প্রয়োজন। ভীষণ প্রয়োজন।"
তাঁর কথায়, "চন্দননগরের জন্য সবসময় কিছু করতে আমি মুখে থাকব। হুগলি আমার এখন দ্বিতীয় ঘর, কলকাতা প্রথম। তাই যখন রচনা বন্দ্যোপাধ্যায়কে ডাকবেন, রচনা বন্দ্যোপাধ্যায় থাকবে।"
সাংসদকে সম্বর্ধনা দেওয়া হয়। মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল।