Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাত দখলের প্রস্তুতি নিচ্ছে সিঙ্গুরের মেয়েরাও, প্রতিবাদে বসবেন তাঁরা

এই সিঙ্গুর আন্দোলন থেকে বাম জামানার পতনের ডঙ্গা বেজে উঠেছিল। টাকাদের জমি দখলের লড়াইয়ে প্রতিবাদ করেছিল সিঙ্গুর। এই আন্দোলনের পরেই রাজ্যে সরকার পরিবর্তন হয়।

রাত দখলের প্রস্তুতি নিচ্ছে সিঙ্গুরের মেয়েরাও, প্রতিবাদে বসবেন তাঁরা

সিঙ্গুর

শেষ আপডেট: 14 August 2024 18:50

দ্য ওয়াল ব্য়ুরো, হুগলি: জাস্টিস ফর আরজি কর। বুধবার স্বাধীনতা দিবসের প্রাক্কালের রাত দখল করবেন মেয়েরা। নারী স্বাধীনতার প্রতিবাদ আন্দোলন সংগঠিত হবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। সেই প্রতিবাদে সামিল এবার সিঙ্গুরের মেয়েরা।

এই সিঙ্গুর আন্দোলন থেকে বাম জামানার পতনের ডঙ্গা বেজে উঠেছিল। টাকাদের জমি দখলের লড়াইয়ে প্রতিবাদ করেছিল সিঙ্গুর। এই আন্দোলনের পরেই রাজ্যে সরকার পরিবর্তন হয়। এবার আরজি করের ঘটনাতেই প্রতিবাদে নেমেছেন এলাকার মহিলারা। তাঁরাও সমাজ ও প্রশাসনের কাছে নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে। 

বুধবার সকাল থেকে তাঁরা প্রস্তুতি নিতে শুরু করেছিলেন। সাদা কাগজে, তুলি, স্ক্যাচপেন দিয়ে লিখেছেন পোস্টার ও প্ল্যাকার্ড। রাত ১১ টা ৫৫ মিনিটে সিঙ্গুর স্কুল মোড়ে মহিলাদের জমায়েত। সেখানেই আর্জি করের ঘটনার প্রতিবাদে গর্জে উঠবেন তাঁরা।

সিঙ্গুরে বাসিন্দা অঙ্কিতা সরকার। তিনিও এই প্রতিবাদে সামিল হয়েছে। অঙ্কিতারা শুধু আরজি কর নয়, সিঙ্গুর হাসপাতালের মহিলা ডাক্তার, নার্সদের পাশে দাঁড়িছেন। অঙ্কিতা বলেন, "শুধু মেয়েরা নয়, সিঙ্গুরের পুরুষরাও আর প্রতিবাদ জানাবেন। আরজি কর কাণ্ডের দোষীদের শাস্তির দাবি জানিয়ে সঠিক তদন্ত হোক। মেয়েদের নিরাপত্তা দাবি জানাবেন।"
 


```