Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চন্দননগরে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ভোগ দিতে বাধা ও হেনস্থার অভিযোগ, আলো নিভিয়ে প্রতিবাদ

রোববার জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরের তালপুকুরে ২ পুজো কমিটিতে তুমুল বিবাদ। তালপুকুর ধার ও তালপুকুর শিশু উদ্যান পুজো কমিটির মধ্যে ঝামেলা হয়।

চন্দননগরে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ভোগ দিতে বাধা ও হেনস্থার অভিযোগ, আলো নিভিয়ে প্রতিবাদ

প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ক্লাব সদস্যদের

শেষ আপডেট: 10 November 2024 20:42

দ্য ওয়াল ব্যুরো: নবমী নিশিতে জগদ্ধাত্রী পুজোয় আলোয় সেজে উঠেছে চন্দননগর। প্রতিমা থেকে বিশালাকার আলোকসজ্জা দেখতে দূর দূরান্ত থেকে মানুষের ঢল নেমেছে ফরাসি শহরে। এরই মধ্যে তুমুল অশান্তি চন্দননগরের এক ক্লাবে।                                                                   

রোববার জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরের তালপুকুরে ২ পুজো কমিটিতে তুমুল বিবাদ। তালপুকুর ধার ও তালপুকুর শিশু উদ্যান পুজো কমিটির মধ্যে ঝামেলা হয়। অভিযোগ ওঠে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। বলা হয় তিনি ভোগ দিতে বাধা দিয়েছেন। পাশাপাশি হেনস্থারও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

তৃণমূল কাউন্সিলরের এহেন আচরণের প্রতিবাদে মণ্ডপ ও রাস্তার আলো নিভিয়ে বিক্ষোভ দেখান ক্লাব সদস্যরা। তালপুকুর ধার পুজো কমিটির সদস্যরা  রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে বসে প্রতিবাদ জানান।

যদিও অভিযোগ উড়িয়ে পাল্টা ক্লাব কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। বলেন, তালপুকুর শিশু উদ্যান পুজো কমিটির গেট আটকে রেখেছিল। 


```