Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

মিডডে মিলের ডাল সেদ্ধ করার সময় ফেটে গেল প্রেসার কুকার, জখম দুই কর্মী

বিকট শব্দ শুনে স্কুলের শিক্ষক শিক্ষিকারা ছুটে আসেন। আহতদের উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাদের চিকিৎসা চলছে।

মিডডে মিলের ডাল সেদ্ধ করার সময় ফেটে গেল প্রেসার কুকার, জখম দুই কর্মী

স্কুলে পৌঁছন দমকল কর্মীরা

শেষ আপডেট: 11 March 2025 15:08

দ্য ওয়াল ব্যুরো, হুগলি:  পান্ডুয়ার শান্তিনগর বিবেকানন্দ নগর জিএসইপি প্রাইমারি স্কুলে দুশো জন ছাত্রছাত্রীর জন্য মিডডে মিলের(West Bengal Midday Meal) রান্না চলছিল মঙ্গলবার দুপুরে। প্রেসার কুকারে (pressure cooker) ডাল সেদ্ধ করার সময়  ঘটে বিপত্তি। আচমকাই ফেটে যায় প্রেসার কুকার। তাতে আহত হন মিলি দত্ত ও আরতি লোহার নামে দুই মিডডে মিল কর্মী। 

বিকট শব্দ শুনে স্কুলের শিক্ষক শিক্ষিকারা ছুটে আসেন। আহতদের উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাদের চিকিৎসা চলছে। দুজনেরই মুখ ও হাতে গুরুতর আঘাত লেগেছে।

স্কুলের প্রধান শিক্ষিকা শম্পা দেবনাথ চট্টোপাধ্যায় বলেন, "প্রেসার কুকারে রান্না হচ্ছিল গ্যাসে। হঠাৎ প্রচন্ড শব্দ হয়।গিয়ে দেখি কুকার বাস্ট করেছে। দুজন মিডডে মিল কর্মী আহত হন। তাঁদের একজনের কপালে সেলাই দিতে হয়।
কুকারে প্রতিদিন রান্না হয়। আগে বিপত্তি ঘটেনি। আজ কী করে এমন হল বুঝতে পারছি না। সম্ভবত স্টিম বেশি হয়ে গিয়েছিল। 

তবে রান্নাঘরে উপস্থিত একজন রাঁধুনি বরাতজোরে বেঁচে গিয়েছেন। কোনও আঘাত লাগেনি তাঁর। গ্যাস ওভেনটার ক্ষতি হয়েছে। স্কুলে এমন ঘটনায় শোরগোল পড়ে গোটা এলাকায়। মিডডে মিল কর্মীদের সাবধানতার পাঠ দেওয়া হয়।


```