Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

বাজারে আলু নেই, জ্যোতির দাম চড়ল কেজি প্রতি ৩৫ টাকায়, চন্দ্রমুখী ৪০

সোমবার পর্যন্ত জ্যোতি আলু বিক্রি হয়েছে ৩২- ৩৩টাকা কিলো দরে। মঙ্গলবার দাম চড়েছে কিলোপ্রতি ৩৫ টাকায়। চন্দ্রমুখী আলু কেজি প্রতি দু টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪০ টাকায়।

বাজারে আলু নেই, জ্যোতির দাম চড়ল কেজি প্রতি ৩৫ টাকায়, চন্দ্রমুখী ৪০

আড়ত থেকে বার করা হচ্ছে না আলু। নিজস্ব চিত্র।

শেষ আপডেট: 23 July 2024 11:48

দ্য ওয়াল ব্য়ুরো, হুগলি: দেশের বাজেটে কীসের দাম বাড়বে আর কীসে কমবে তা নিয়ে জল্পনার মাঝেই ফের এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল আলুর দাম। চাহিদা আছে। কিন্তু যোগান নেই। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতির দ্বিতীয় দিনে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেল হেঁসেলের এই নিত্য প্রয়োজনীয় অনুসঙ্গটি।

সোমবার পর্যন্ত জ্যোতি আলু বিক্রি হয়েছে ৩২- ৩৩টাকা কিলো দরে। মঙ্গলবার দাম চড়েছে কিলোপ্রতি ৩৫ টাকায়।  চন্দ্রমুখী আলু কেজি প্রতি দু টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। পাইকারি বাজারে আলুর আকাল দেখা দিয়েছে। ৫০ কেজি ওজনের বস্তায় ১০০-১৫০ টাকা বেড়ে দাম হয়েছে ১৬০০-১৬৫০ টাকা। আলু আড়ত থেকেই কেনাই হচ্ছে ৩২ টাকার বেশি দামে। সেই আলু ৩৫ টাকা কিলো দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা।

প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতির ফলে রাজ্যের পাঁচশোর বেশি হিমঘর থেকে আলু বেরোনো বন্ধ রয়েছে ।
হুগলি জেলায় শুধুমাত্র সিঙ্গুরের আড়তগুলোতে আলু ঝাড়াই-বাছাই এবং বিক্রি চলছে। আর সেখানেই ভিড় জমাচ্ছেন বাইরে থেকে আসা ক্রেতারা। সুফল বাংলায় ৩২ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে জ্যোতি আলু। সে আলু অবশ্য ফ্রেস নয়। ছোটো বড় মিশিয়ে এই দাম।

সব্জির দাম কিছুটা কমলেও আলুর দাম ঊর্ধ্বমুখী হওয়ায় পকেটে টান পড়ছে আম জনতার। কেন না আলু ছাড়া হেঁসেল চলে না। দ্রুত আলু ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সমস্যা না মেটালে আলুর দাম কোথায় গিয়ে থামবে সেটাই চিন্তার।
প্রসঙ্গত আলুর দাম বাড়া নিয়ে নজরদারি করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী। ব্যবসায়ীদের অভিযোগ, ভিনরাজ্যে যে আলু বিক্রির জন্য পাঠানো হচ্ছে, রাজ্যের বর্ডারগুলোতে সেই আলুর গাড়ি আটকে হেনস্থা করা হচ্ছে। পুলিশের জুলুম চলছে।তারই প্রতিবাদে হিমঘর থেকে আলু বের করে বিক্রি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ডাক দিয়ে কর্মবিরতি শুরু করেছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি।


```