Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাঠে মাঠে আলুর পাহাড়, কেনার লোক না থাকায় মাথায় হাত চাষিদের

শস্যগোলা পূর্ব বর্ধমানের গত তিন দশকে আলুর চাষের জমির পরিমাণ বেড়েছে। বেড়েছে আলুর উৎপাদনও। কিন্তু  বাজারে আলুর দাম নেই।

মাঠে মাঠে আলুর পাহাড়, কেনার লোক না থাকায় মাথায় হাত চাষিদের

শেষ আপডেট: 13 March 2025 19:49

দ্য় ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: দূর থেকে দেখে মনে হবে ছোট টিলা। আসলে তা আলুর পাহাড়! আলু বিক্রি হচ্ছে না। তাই জমি থেকে তোলা আলু এই ভাবেই মাঠে পড়ে আছে। অসহায় চাষিরা এখন আলু বিক্রির জন্য হাপিত্যেশ করে বসে আছেন। চাষি বড় অসহায়। 

শস্যগোলা পূর্ব বর্ধমানের গত তিন দশকে আলুর চাষের জমির পরিমাণ বেড়েছে। বেড়েছে আলুর উৎপাদনও। কিন্তু  বাজারে আলুর দাম নেই। তাই আলু কেনার আগ্রহ নাই আলু ব্যবসায়ীদের। তাই চরম সমস্যায় পড়েছেন পূর্ব বর্ধমানের আলুচাষিরা। জমি থেকে তোলা আলু জমিতেই স্তূপাকারে জড়ো করা আছে। রাত জেগে জমিতেই পড়ে আছেন আউশগ্রাম, মঙ্গলকোট এলাকার আলুচাষিরা। 

আলু বিক্রি না হলে কী করে তারা মহাজনের ঋণ শোধ করবেন। কী করেই বা শ্রমিকদের মজুরি দেবেন। এসব ভেবে চাষিরা কার্যত দিশেহারা। আলুচাষি সরোজ পাঁজা, শংকর ঘোষেরা জানান, এবছর,চড়াদামে আলুর বীজ কিনতে হয়েছে। কীটনাশক, সারের দাম এমনিতেই ঊর্ধ্বমুখী। সব নিয়ে এক বিঘে জমিতে আলু চাষ করতে গড়ে খরচ হয়েছে ৩০ থেকে ৩২ হাজার টাকা। এখন বাজারে আলুর দাম নেই। মাঠের আলু মাঠেই পড়ে আছে। আলু বিক্রি হচ্ছে না। আর হিমঘরে আলু রাখতে গিয়ে লম্বা লাইনে ভোগান্তি পোহাতে হচ্ছে ।

আউশগ্রামের নওয়াদা, শিবদা, আলুটিয়া,গোবিন্দপুর সহ মঙ্গলকোট ব্লকে চাষিদের একই হাল। মাঠে আলু পড়ে আছে। কিন্তু কেনার লোক নাই। জেলা কৃষি আধিকারিক অমরকুমার মণ্ডল বলেন, "এবছর জেলায় ৭১ হাজার ৮০০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। ফলনও ভালো হবে। আশাকরি গত বছরের মতোই।"

বাজারে এই মুহূর্তে এক প্যাকেট(৫০ কেজি) আলুর দাম ৪০০ টাকা।কিন্তু তাতেও আলু বিক্রি হচ্ছে না। আসলে আলু কেনার আগ্রহ নেই ব্যবসায়ীদের।


```