Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দুয়ারে সরকারের শিবিরে পিস্তল নিয়ে দাপাদাপি, ক্লোজ করা হল উপপ্রধানের দেহরক্ষীকে

বৃহস্পতিবার তারকেশ্বরের ক্ষুদ্র রামপুর হাইস্কুলে দুয়ারে সরকার শিবির চলার সময় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। মূলত কোন গোষ্ঠী পরিষেবা দেবে তাই নিয়েই বিবাদ।

দুয়ারে সরকারের শিবিরে পিস্তল নিয়ে দাপাদাপি, ক্লোজ করা হল উপপ্রধানের দেহরক্ষীকে

শেষ আপডেট: 31 January 2025 16:06

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ক্লোজ করা হল তারকেশ্বরের নাইটা মাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ মনিরুলের দেহরক্ষী শেখ শাহজাহানকে। দুয়ারে সরকারের শিবিরে সার্ভিস রিভলবার বের করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।

বৃহস্পতিবার তারকেশ্বরের ক্ষুদ্র রামপুর হাইস্কুলে দুয়ারে সরকার শিবির চলার সময় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। মূলত কোন গোষ্ঠী পরিষেবা দেবে তাই নিয়েই বিবাদ। বাসিন্দাদের অভিযোগ, তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় ও নাইটা মাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ মনিরুলের গোষ্ঠীর বিবাদ নতুন নয়। এদিনও এই দুই নেতার অনুগামীদের মধ্যেই বিবাদ বাঁধে। শুরু হয় মারপিট। অভিযোগ, তখনই উপপ্রধানের দেহরক্ষী বন্ধুক বার করেন। ভাইরাল হওয়া ভিডিওতে সেই ছবিও দেখা গেছে।

দুয়ারে সরকারের ক্যাম্পে গন্ডগোল হচ্ছে খবর পেয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও সিআই তারকেশ্বর ও বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে আসেন। হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত সুপার কৃষানু রায় জানান, একটা ঝামেলা হয়েছিল নিজেদের মধ্যে। গন্ডগোলের পরেই ক্যাম্পের মধ্যে রাজনৈতিক দলের নেতা কর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। পুলিশ মোতায়েনের পর আবার দুয়ারে সরকারের ক্যাম্প শুরু হয়।

শুক্রবার হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন জানিয়েছেন, কী পরিস্থিতি তৈরি হয়েছিল, কেন ওই পুলিশ কর্মীকে পিস্তল বার করতে হল তা খতিয়ে দেখা হচ্ছে। ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে।


```