Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সংঘাতের আবহে ভালবাসার হাত বাড়ালেন পুলিশ কনস্টেবল, ছাত্রের জন্য নিয়ে এলেন ট্রাই সাইকেল

যুদ্ধং দেহী আবহে অন্য  ছবি আঁকলেন চন্দননগর পুলিশের কনস্টেবল সুকুমার উপাধ্যায়। সব ভুলে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন আরও একবার।

সংঘাতের আবহে ভালবাসার হাত বাড়ালেন পুলিশ কনস্টেবল, ছাত্রের জন্য নিয়ে এলেন ট্রাই সাইকেল

ছাত্রের বাবা গণপতির সঙ্গে পুলিশ কনস্টেবল সুকুমার উপাধ্যায়

শেষ আপডেট: 31 August 2024 18:52

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: আরজি করের ঘটনার পর জনমানসে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে পুলিশের বিরুদ্ধে। পাল্টা সামাজিক মাধ্যমে পুলিশ কর্মীরাও সরব হয়েছেন। এমন যুদ্ধং দেহী আবহে অন্য ছবি আঁকলেন চন্দননগর পুলিশের কনস্টেবল সুকুমার উপাধ্যায়। সব ভুলে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন আরও একবার।

চুঁচুড়া রথতলা বড়বাগানের বাসিন্দা গণপতি শূর। পরিবহন কর্মী ছিলেন। একটি দুর্ঘটনায় বাদ যায় তাঁর পা। তারপর থেকে কাঠের পা লাগিয়ে চলাফেরা করেন কোনওমতে। আয়ার কাজ করেন স্ত্রী। সেই আয়েই চলে সংসার। তাঁদের একমাত্র ছেলে বিশেষ চাহিদা সম্পন্ন। চুঁচুড়া ডাফ স্কুলের ক্লাস নাইনের ছাত্র। চলাফেরা ও কথা বলায় সমস্যা থাকায় একা একা স্কুলে যেতে পারে না। গণপতিবাবু একটি ভ্যান রিক্সাকে ট্রাই সাইকেল বানিয়ে ছেলেকে স্কুলে দিয়ে আসেন রোজ। সেই সাইকেলটিও ভাঙাচোরা। কোনওভাবে দড়ি বেঁধে চলছিল কাজ।

একদিন স্কুলের পথে পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায়ের নজরে পড়ে যান তাঁরা। গণপতিকে হাফ প্যাডেল করে খুব কষ্টে সাইকেল টেনে নিয়ে যেতে দেখেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন সুকুমারবাবু। বাকি ছিল তা বাস্তবায়িত করা। রবিবার পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবস। তার আগে শুক্রবার একটি ব্যাটারি-চালিত ট্রাই সাইকেল তিনি তুলে দিলেন গণপতির হাতে। ব্যাটারি চালিত সাইকেল পেয়ে খুশি পিতা-পুত্র। এবার কষ্ট লাঘব হবে তাঁদের। গণপতি বলেন, "ছেলের প্রতিবন্ধী কার্ড আছে। কিন্তু কোনও ভাতা পায় না। সুকুমারবাবুর মতো ভালো পুলিশ কর্মী আছেন। তাঁদের জন্য আমাদের মতো মানুষরা উপকৃত হই।"

জানা গেছে, কয়েক মাস আগেই ছোটো খেজুরিয়ার এক প্রতিবন্ধী যুবক সেখ সাইফুদ্দিনের ব্যাটারি চালিত ট্রাই সাইকেল ও  প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দিয়েছিলেন সুকুমারবাবু। মাস দুয়েক আগে হঠাৎই মারা যান ওই যুবক। তাঁর বাড়িতে পড়েছিল নতুন ট্রাই সাইকেলটি। সেটি নিয়ে এসে এদিন গণপতি ও তাঁর ছেলেকে দেন ওই পুলিশ কর্মী। এর আগেও বহুবার অসহায় দরিদ্র মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। 


```