Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সরকারি হাসপাতালে বিষধর কালাচের ভয়ে জড়োসড়ো রোগীরা! দুটি সাপ উদ্ধার 

মঙ্গলবার হাসপাতালের মেল সার্জিক্যালের শৌচালয় থেকে বেরিয়ে এল বিষধর একটি কালাচ সাপ। এক রোগী দেখতে পান প্রায় সাড়ে তিন ফুটের একটি সাপ ঘোরাঘুরি করছে শৌচালয়ে।

সরকারি হাসপাতালে বিষধর কালাচের ভয়ে জড়োসড়ো রোগীরা! দুটি সাপ উদ্ধার 

হাসপাতালে সাপ উদ্ধারে পশুপ্রেমী

শেষ আপডেট: 13 August 2024 12:30

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: আরজি করের ঘটনার পর নিরাপত্তার প্রশ্নে আন্দোলনে নেমেছেন বিভিন্ন হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এবার বিষধর সাপের আনাগোনায় আতঙ্ক ছড়াল  চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। 

মঙ্গলবার হাসপাতালের মেল সার্জিক্যালের শৌচালয় থেকে বেরিয়ে এল বিষধর একটি কালাচ সাপ। এক রোগী দেখতে পান প্রায় সাড়ে তিন ফুটের একটি সাপ ঘোরাঘুরি করছে শৌচালয়ে। ভয়ে চিৎকার করে ওঠেন তিনি। কর্তব্যরত নার্সরা খবর দেন ওয়ার্ড মাস্টারকে। খবর পৌঁছয় হাসপাতাল সুপারের কাছেও। খবর দেওয়া হয় পশুপ্রেমী চন্দনক্লেমেন্ট সিংকে। চন্দন এসে হাসপাতালের ভিতর থেকে একটি কালাচ ও একটি জলঢোঁড়া সাপ উদ্ধার করেন।

চন্দন বলেন, "কালাচ সাপ ছোবল দিলে বোঝা যায় না। দংশনের চিহ্ন দেখা যায় না। এশিয়ার অন্যতম বিষধর সাপ এই কালাচ। যেহেতু এমন প্রজাতির একটি সাপ হাসপাতাল থেকে ধরা পড়েছে, তাই সাবধানে থাকা উচিত। কারণ এইসব সাপ কখন মানুষের বিছানায় উঠে পড়ে, বোঝাই যায় না। দুটি সাপকে নিরাপদ আস্তানায় ছেড়ে দেওয়া হবে।"

সম্প্রতি চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে এসে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, হাসপাতালে যেন কুকুর ছাগল ঘুরে না বেড়ায়। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তারপর থেকে কুকুর ছাগল না ঘুরে বেড়ালেও হাসপাতালের মধ্যে ঘুরে বেড়াচ্ছে বিষধর সাপ। যা নিয়ে রীতিমত আতঙ্কিত রোগীরা। 


```