Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গ্রামবাসীর গায়ে সামান্য ধাক্কা লেগেছিল, তাতেই পান্ডুয়ায় তরুণকে পিটিয়ে খুন!

তরুণের পরিবারের অভিযোগ, আশিসকে বাইক থেকে কলার ধরে টেনে নামিয়ে তখন মারধর করা হয়। রাস্তায় ফেলে তাঁর বুকে লাথি মারা হয়েছে।

 গ্রামবাসীর গায়ে সামান্য ধাক্কা লেগেছিল, তাতেই পান্ডুয়ায় তরুণকে পিটিয়ে খুন!

পান্ডুয়া তরুণকে পিটিয়ে খুন

শেষ আপডেট: 30 June 2024 16:20

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: মাইক বাজানো নিয়ে বচসা চলছিল। ভিড়ের মধ্যে থেকে বাইক নিয়ে যাওয়ার সময়ে এক গ্রামবাসীর গায়ে সামান্য ধাক্কা লেগেছিল। এটাই ছিল অপরাধ। এই ঘটনার জেরে এক তরুণকে পিটিয়ে মারার অভিযোগ উঠল গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে। মৃতের নাম আশিস বাউল। ২৬ বছরের ওই তরুণ দ্বারবাসিনীর গরুই গেড়ে গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার বিষহরিতলার মেলা দেখে বন্ধুদের সঙ্গে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন আশিস। বাড়ি থেকে কিছুটা দূরে গমুকপাটি এলাকায় মনসা পুজোর মাইক বাজানো নিয়ে গ্রামবাসীদের মধ্যে গন্ডগোল চলছিল। ভিড় জমেছিল রাস্তার মাঝখানে। ওই ভিড়ের মধ্যে থেকে বাইক নিয়ে যাওয়ার সময়ে এক গ্রামবাসীর গায়ে ধাক্কা লাগে। গ্রামের একাংশের সঙ্গে আশিসদের তর্কাতর্কি শুরু হয়। 

তরুণের পরিবারের অভিযোগ, আশিসকে বাইক থেকে কলার ধরে টেনে নামিয়ে তখন মারধর করা হয়। রাস্তায় ফেলে তাঁর বুকে লাথি মারা হয়েছে। আশিসের বন্ধুরা কোনওরকমে প্রাণ বাঁচিয়ে বাড়ির দিকে পালিয়ে যেতে পারলেও আশিস সেখানে মার খেতে থাকে। পরে তাঁকে উদ্ধার করে বাড়ি পাঠায় গ্রামেরই কয়েকজন বাসিন্দা।

আত্মীয়রা জানিয়েছেন, সেদিনই গভীর রাতে বুকে ব্যথা উঠেছিল আশিসের। রক্ত বমি শুরু হয় তাঁর।  আশঙ্কাজনক অবস্থায় তাঁরা আশিসকে প্রথমে পান্ডুয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হতে থাকলে তাঁকে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে তাঁকে আইসিইউতে ভর্তি করাতে  দীর্ঘক্ষণ সময় লেগে যায়। এদিকে আশিসের শারীরিক অবস্থা ক্রমশ সংকটজনক হয়ে উঠতে থাকে। তাই বাধ্য হয়ে তাঁকে কল্যানীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে কলকাতার এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন আত্মীয়রা। কিন্তু পথেই আশিসের মৃত্যু হয়। রবিবার মৃতদেহ ময়নাতদন্ত হবে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে।

মৃতের বাবা বিকাশ বাউলের অভিযোগ, কেন ছেলেকে মারা হল, সেকথা জিজ্ঞাসা করতে গেলে তাঁকেও মারধর করেছিল অভিযুক্তরা। মৃতের পরিবার বন্ধুরা অভিযুক্তদের শাস্তির দাবি তুলেছেন। ইতিমধ্যেই পান্ডুয়া পুলিশ ঘটনায় অভিযুক্ত লাল্টু বাউল দাস ও শুভঙ্কর বাউল দাস নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে।


```