Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'অন্য রাজ্যে অনুষ্ঠান করতে যেত, কখনও কিছু হয়নি, নিজের রাজ্যে...', হাহাকার সুতন্দ্রার মায়ের

অন্য রাজ্যে অনেক নিরাপদে ছিল তাঁর মেয়ে। এ রাজ্যই তাঁর মেয়েকে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় নিরাপত্তাটুকু দিকে পারল না। হাহাকার সুতন্দ্রার মা তনুশ্রী চ্যাটার্জির।

'অন্য রাজ্যে অনুষ্ঠান করতে যেত, কখনও কিছু হয়নি, নিজের রাজ্যে...', হাহাকার সুতন্দ্রার মায়ের

শেষ আপডেট: 25 February 2025 12:13

দ্য় ওয়াল ব্যুরো, হুগলি: অন্য রাজ্যে অনেক নিরাপদে ঘুরে বেড়াতেন তাঁর মেয়ে। এ রাজ্যই তাঁর মেয়েকে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় নিরাপত্তাটুকু দিকে পারল না। হাহাকার ঝরে পড়ছে সুতন্দ্রার মা তনুশ্রী চ্যাটার্জির গলায়। তিনি বলেন, "একটা হাইওয়ের উপর  কোনও পুলিশ প্রোটেকশন নেই। একটা পুলিশ ভ্যান পর্যন্ত এল না। আমার মেয়ে বাইরের রাজ্যে গিয়ে এতদিন কাজ করছে। সেখানে সে নিরাপদ ছিল। কোনওদিন কোনও অঘটন ঘটেনি। অথচ নিজের রাজ্যেই তার কোনও নিরাপত্তা নেই। এমন একটি ঘটনা ঘটল, তারপরে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারল কিনা তাও জানতে পারলাম না।"

রবিবার রাতে গয়ায় নাচের অনুষ্ঠানে যাওয়ার সময় পানাগড় কাঁকসায় মর্মান্তিক মৃত্যু হয় নৃত্যশিল্পী সুতন্দ্রার। সোমবার মৃতদেহ ময়নাতদন্তের পর রাত পৌনে দশটা নাগাদ চন্দননগরের নাড়ুয়ায় বাড়িতে নিয়ে আসা হয় তাঁর দেহ। সেখানে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন ও প্রতিবেশীরা। চোখের জলের শেষ বিদায় জানান তাদের প্রিয় মামকে। রাতেই চন্দননগরের বড়াইচন্ডীতলা শ্মশান ঘাটে সুতন্দ্রার শেষকৃত্য সম্পন্ন হয়।

রবিবার রাতে তিন সঙ্গীকে নিয়ে গয়া যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন সুতন্দ্রারা। অভিযোগ, দুর্গাপুরের বুদবুদের একটি পেট্রোল পাম্পে তেল ভরার পর তাদের গাড়িকে ধাওয়া করে একটি সাদা গাড়ি। যে গাড়িতে কয়েকজন মদ্যপ ছিলেন।সুতন্দ্রাকে নিয়ে কটূক্তি করতে থাকে তারা।এরপরই ধাওয়া করলে দুর্ঘটনায় পড়ে সুতন্দ্রার গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। 

সোমবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী জানান, দুটি গাড়ির রেষারেষির অভিযোগ এসেছে পুলিশের কাছে। ইভটিজিং বা কটূক্তির কোনও অভিযোগ দায়ের হয়নি। পুলিশের বক্তব্য খারিজ করলেন সুতন্দ্রার মা তনুশ্রী। তাঁর কথায় "পুলিশ কী দাবি করেছে সেটা তাদের ব্যাপার। ওরা ওদের মতো দাবি করছি। আমরা বারবার বলছি ঘটনাটা ইভটিজিং। যে গাড়িটা ওদের ধাওয়া করেছিল তাতে অনেকগুলি মদ্যপ ছিল। গাড়ির মধ্যে মদের বোতল ও গ্লাস পাওয়া গেছে। বারবার ওরা আমার মেয়ের গাড়িকে ধাক্কা মারে। শেষ পর্যন্ত টাল সামলাতে না পেরে গাড়ি উল্টে যায়।"

পুলিশের রেষারেষি তত্ত্বও এদিন খারিজ করে দেন তনুশ্রী। তিনি বলেন, "যে ড্রাইভার নিয়ে যাচ্ছিলেন তিনি রেষারেষি করার ড্রাইভার নন। প্রতিবার উনিই গাড়ি চালিয়ে নিয়ে যান আমার মেয়েকে। আমিও ওঁর গাড়িতে করে একাধিকবার ভিন রাজ্যে গিয়েছি। হাইওয়েতে কীভাবে গাড়ি চালাতে হয়, তা উনি জানেন। কিছুতেই বিশ্বাস করব না উনি রেষারেষি করছিলেন।" তবে পুলিশ কি কিছু গোপন করার চেষ্টা করছে? তনুশ্রীর উত্তর, "সেটা দেখি কতটা কী এগোয় তারপরেই বলতে পারব।" 


```